বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.8 C
Dhaka

ইভ্যালি ও বেঙ্গল গ্রুপের চুক্তি, থাকছে আকর্ষণীয় মূল্যছাড়

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেড এর সাথে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠি বেঙ্গল গ্রুপ। এখন থেকে বেঙ্গল গ্রুপ এর রোমানিয়া বিস্কুট, লিনেক্স মোবাইল, বেঙ্গল ফোম, বেঙ্গল প্লাস্টিক, সহ নানারকম পন্য আকর্ষণীয় মূল্যছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত বেঙ্গল গ্রুপ এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং বেঙ্গল গ্রুপ এর পরিচালক হুমায়ুন কবির বাবলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷

এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা খুবই আনন্দিত যে দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ ইভ্যালির সাথে যুক্ত হয়েছে। ইভ্যালি সব সময় গ্রাহকদের সাধ্যের মধ্যে ভালো পণ্য ও সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে কাজ করে। আশাকরি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে আমরা একসাথে কাজ করে যাবো।

অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান, ব্যবসায় উন্নয়ন শাখার সহকারি ব্যাবস্থাপক রাইয়ান ফেরদৌস শাকিল এবং বেঙ্গল গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান হাসান তাইয়্যাব ইমাম, ই-কমার্স বিভাগ এর সিনিয়র ম্যানেজার আবুল কালাম আজাদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি