মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

ইভ্যালির ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে এশিয়াটিক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বহুল জনপ্রিয় ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’র ব্র্যান্ডিং নিয়ে কাজ করবে অন্যতম শীর্ষ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক মাইন্ডশেয়ার। ইভ্যালির ব্র্যান্ড ইমেজ আরও উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির হয়ে কাজ করবে এশিয়াটিক।

শুক্রবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ইভ্যালির পক্ষ থেকে।

এতে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠান দুইটির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং এশিয়াটিক মাইন্ডশেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইরেশ যাকের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসাইন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এশিয়াটিক মাইন্ডশেয়ার বিশ্বমানের দক্ষতা নিয়ে এদেশের শীর্ষ ব্র‍্যান্ডগুলোর অগ্রযাত্রার সাথী হয়ে আছে। আর আজ এশিয়াটিকের সাথী হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, এশিয়াটিকের হাত ধরে ইভ্যালি শুধু দেশেই না বরং দেশের বাইরেও নিজেদের ব্র্যান্ড ইমেজ তৈরির মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবে।

প্রসঙ্গত, ২০০১ সালের জুনে এশিয়াটিক মাইন্ডশেয়ার যৌথ উদ্যোগে হিসেবে মাইন্ডশেয়ার ওয়ার্ল্ড এবং এশিয়াটিক এমসিএল এর হাত ধরে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সময়ের সাথে সাথে দেশের একের পর এক ব্র্যান্ডকে কমিউনিকেশন এবং মিডিয়া সংক্রান্ত সেবা প্রদানের মাধ্যমে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মার্কেটিং এজেন্সী হিসেবে নিজের শক্ত অবস্থান নিশ্চিত করেছে এশিয়াটিক। অন্যদিকে, ২০১৮ সালের ডিসেম্বরে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরুর পর দ্রুতই দেশের সাধারণ গ্রাহক ও ভোক্তা শ্রেণীর স্বপ্নপূরণের আরেক নাম হয়ে ওঠে ইভ্যালি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি