বুধবার, জুন ৩, ২০২৬
37 C
Dhaka

৯ ডিসেম্বর থেকে অনলাইনে হবে আন্তর্জাতিক “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০”

টেকভিশন২৪ ডেস্ক : শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০। ‘‘Socially Distanced, Digitally Connected’’ প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে আগামী ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে ডিজিটাল ওয়ার্ল্ড এর ৭ম আসর।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে জানান আগামী ৯ ডিসেম্বর সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিরিয়াল কনফেরেন্স। কনফারেন্সে মূল বক্তা হিসেবে কী-নোট উপস্থাপনা করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। এ কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “Embracing Digital Technologies in the New Normal”।

তৃতীয় দিন ১১ ডিসেম্বর ‘‘Inclusive Development’’ বিষয়ে একটি বিশেষ সেমিনার আছে যেখানে উপস্থিত থাকবেন WHO-এর Mental Health বিষয়ক Expert Advisory Panel- এর সদস্য এবং অটিজম বিষয়ক National Advisory কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৫:৩০-এ হবে সমাপনী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

ডিজিটাল ওয়ার্ল্ডে আরোও থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভার্চুয়াল মুজিব কর্নার।

www.digitalworld.org.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন হওয়ার পর ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে App ডাউনলোড করতে হবে। এ App যখন লাইভ করা হবে তখন রেজিষ্টার্ড দর্শনার্থীর কাছে একটা মেসেজ চলে যাবে। App ডাউনলোড হয়ে গেলে এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-র প্রদর্শনী ঘুরে দেখা যাবে এবং সেমিনার ও কনসার্টে অংশগ্রহণ করা যাবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর সার্বিক তত্ত্বাবধানে বিগত ১১ বছরে বর্তমান সরকার কর্তৃক ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো তৈরি ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ১১ কোটির অধিক। আইটি এবং আইসিটি খাতে ১০ লক্ষের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

পরে প্রতিমন্ত্রী ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর লোগো উন্মোচন ও ওয়েব সাইট ও রেজিস্ট্রেশন পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি