রবিবার, জুলাই ২৬, ২০২৬
33 C
Dhaka

ইউনিসেফের মীনা গেম এখন থ্রিডিতে

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের সমান অধিকার, সুরক্ষা ও উন্নয়ন এর মতো বিষয়গুলো দক্ষিণ এশীয় দেশগুলোতে সবসময়ই বেশ স্পর্শকাতর একটি বিষয় । নব্বই দশক থেকে এই ব্যাপারগুলোকে চমৎকার ভাবে উপস্থাপন করতে দেখা গিয়েছে ইউনিসেফের মীনা চরিত্রটিকে । তারই পরিপ্রেক্ষিতে ইউনিসেফের মীনা গেম ২ তে আছে সম্পূর্ণ নতুন একটি গল্প এবং তার অ্যাডভেঞ্চার । 

গেমটিতে মীনা তার মা এবং ছোট বোনের (নবজাতক রানী-র) যত্ন নিচ্ছে, যা গেমটির পরবর্তী লেভেল গুলোতে দেখা যাবে। চমৎকার এই গেমটিতে মীনা-র পাশাপাশি তার বাবা, দাদি, রাজু, পোষা পাখি মিঠু-সহ অন্যান্য আরো চল্লিশটির মতো চরিত্র দেখা যাবে।

একজন গর্ভবতী মা এবং নবজাতক সমাজে যে সমস্যাগুলির মুখোমুখি হয় তা এই গেমটিতে তুলে ধরা হয়েছে। নতুন এই গল্পে মীনা তার গর্ভবতী মা এবং নবজাতক বোন রানীর যত্নের জন্য বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে। শিশুদের সাথে একটি সু-সম্পর্ক গড়ে তুলে তাদের জন্য একটি সুন্দর সমাজ উপহার দেয়া ইউনিসেফের একটি লক্ষ্য। মীনা গেম ২ সেই লক্ষ্যের একটি নতুন পদক্ষেপ, যেখানে আনন্দময় খেলার মাধ্যমে খুব সুন্দরভাবে মা ও শিশুর যত্ন নেয়া শিখিয়ে দেয়া হচ্ছে। 

গেমের গল্প এবং গ্রাফিক্স এমন ভাবে সাজানো হয়েছে যেন গেমাররা বিভিন্ন চরিত্রের সাথে মিশে গিয়ে খেলতে মজা পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ  ব্যাপার হচ্ছে, ব্যবহারকারীরা সম্পূর্ণ গেমটি অফলাইনে খেলতে পারবেন। “মীনা গেম ২” তৈরি করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি, রাইজআপ ল্যাবস। কোম্পানির  সিইও এরশাদুল হক উল্লেখ করেছেন, “আমরা মনে করি যে ব্যবহারকারীদের কাছে সঠিক তথ্যগুলো গেম-এর মাধ্যমে পৌঁছে দেয়া একটা আনন্দের কাজ ।”

সুতরাং, সবদিক থেকে বিবেচনা করলে, ছোট-বড় সব গেইমার-রা একটি নতুন এডভেঞ্চার গেম খেলতে যাচ্ছেন। গেমটি ইতিমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এ রিলিজ হয়েছে। ব্যবহারকারীদের শুধুমাত্র ডাউনলোড করে উপভোগ করতে হবে। বছরের শেষের দিকে এটি একটি দুর্দান্ত গেম হতে পারে।

মীনা গেম ২ এর ডাউনলোড লিংক: http://riseuplabs.me/mg23

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি