শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.8 C
Dhaka

আবারও ওকলা অ্যাওয়ার্ড পেল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ৪ বছরে টানা ৭ম বারের ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ অর্জন করেছে। ২৮.৭৭ স্পিড স্কোর ™ নিয়ে ২০২৩ সালের ১ম ও ২য় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট রিপোর্টে ১ম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। স্পিডটেস্ট® অ্যাপের মাধ্যমে প্রতিদিন সংগৃহীত কয়েক মিলিয়ন ফলাফলের ভিত্তিতে রিপোর্ট প্রকাশ করে ওকলা। বিশ্বব্যাপী নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় এবং বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে সমাদৃত।

দেশব্যাপী ১৪,০০০-এরও বেশি সাইট ও গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম নিয়ে ২০২৩ সালের প্রথমার্ধে বাংলালিংক নেটওয়ার্কের গতিতে এর শীর্ষ/সেরা অবস্থান অব্যাহত রেখেছে। এই অর্জনের পাশাপাশি নেটওয়ার্কের সার্বিক মান উন্নততর করে উদ্ভাবনী ডিজিটাল সেবাও দিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। এর ফলস্বরূপ, বাংলালিংক এই বছর ৪ কোটি গ্রাহকের মাইলফলকও অর্জন করেছে।   

ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাংলালিংক–এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস বলেন, “বাংলালিংক ধারাবাহিকভাবে নেটওয়ার্কের গুণগত মানকে প্রাধান্য দিয়ে আসছে, যা টানা ৪ বছর ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়। বাংলালিংক-এর উন্নত নেটওয়ার্ক ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পাশাপাশি গ্রাহকদেরকে বিভিন্ন ডিজিটাল সেবা স্বাচ্ছ্যন্দের সাথে ব্যবহারের সুযোগ দিয়েছে। দ্রুততম ফোর-জি নেটওয়ার্ককে কাজে লাগিয়ে উন্নত মানের টেলিকম সেবা ও মাইবিএল সুপার অ্যাপ ও টফি-এর মতো ওয়ান-স্টপ সল্যুশন প্রদান করাই আমাদের লক্ষ্য।”

জিফ ডেভিস–এর একটি বিভাগ ওকলা–এর প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন বাই বলেন,”ওকলা-এর স্পিডটেস্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম বিশ্বের সেরা ফিক্সড ও মোবাইল সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি দিয়ে থাকে। এর মাধ্যমে গ্রাহকরা নির্ভরযোগ্য ও নির্ভুল তথ্য পেয়ে থাকেন, যা তাদেরকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলির সম্পর্কে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বাংলালিংক-কে টানা চার বছর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত/আনন্দিত। মর্যাদাপূর্ণ এই পুরস্কার বাংলাদেশে অব্যাহতভাবে দ্রুততম মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করার লক্ষ্যে বাংলালিংক-এর প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন।”

বাংলালিংক শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ, উন্নত ডিজিটাল সেবা ও সর্বোচ্চ গতির ইন্টারনেট দিতে প্রতিজ্ঞাবদ্ধ। 

 

ওকলা রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.speedtest.net/awards/bangladesh/2023/?award_type=carrier&time_period=q1-q2

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি