শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.2 C
Dhaka

এনবিএমইজিএফের ৬৪ জেলার পণ্য নিয়ে আয়োজিত মেলার সফল সমাপ্তী

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন উদ্যোক্তা তৈরির প্লাটফর্ম এনবিএমইজিএফের উদ্যোগে আয়োজিত মেলা শেষ হল। সারাদেশের ৬৪ জেলার খাবার ও বিখ্যাত সব পণ্য নিয়ে প্রতি বছর ২ বার আয়োজন করা হবে  এনবিএমইজিএফ “উদ্যোক্তা মেলা’। এই ঘোষণার মধ্য দিয়ে ২৬ আগস্ট শনিবার রাজধানীর ধানমন্ডির সেলিব্রিটি কনভেনশান হলে পর্দা নামলো  প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী মেলার। জমজমাট বেচা বিক্রি আর উদ্যক্তাদের পদচারনায় মুখরিত ছিলো মেলা প্রাঙ্গন।   

মেলার প্রথম দিন বৃহস্পতিবার ২৪ আগস্ট  উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এসময় প্রতিমন্ত্রী মেলার সব স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন জেলা থেকে আগত উদ্যক্তাদের সঙ্গে কথা বলেন।

দ্বিতীয় দিন মেলায় উপস্থিত হন, সাটার্টাপ  বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।  এসময় তিনি উদ্যোক্তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রান্তিক উদ্যোক্তারা এই উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

শেষ দিনে মেলায় উপস্থিত ছিলেন দেশের তথ্য প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।  ক্রেতা দর্শনার্থীদের কেউ কেনেন তার জেলার ঐতিহ্যবাহী পন্য কেউবা স্বাদ নেন  দেখেন মজার খাবারটি।

মেলার আয়োজক ও এনবিএমইজিএফের প্রেসিডেন্ট ইকবাল বাহার জানান,  আমরা আরও একটা রেকর্ড গড়েছি – এতো গুলো জেলাকে নিয়ে বা জেলা ব্রান্ডিং নিয়ে এটাই বাংলাদেশে প্রথম মেলা ।  এবারের মেলায় ৩ দিনে ৪০ লাখ টাকার পন্য বিক্রি হয়েছে। তিনি বলেন, মূলত জেলা ব্র্যান্ডিং করা ও প্রান্তিক উদ্যোক্তাদের প্রমোট করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় আমাদের উদ্যোক্তাদের যেই পরিমাণ পরিচিতি ও ব্র্যান্ডিং হয়েছে, তা কল্পনাতীত। এই মেলার ব্র্যান্ডিং থেকেই উদ্যোক্তারা আরও অনেক পাবেন, পাবেন রিপিট কাস্টমারও।

নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা হওয়ার যাবতীয় প্রশিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটি দেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি