শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
26.9 C
Dhaka

মাই রবি অ্যাপে র‌্যাবিটহোলের অংশীদারিত্বে লাইভ এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেট

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া কাপ ও বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এর ম্যাচগুলো রবির অফিসিয়াল স্মার্টফোন অ্যাপ মাই রবি এবং ব্র্যান্ড অ্যাপ মাই এয়ারটেলে সরাসরি দেখা যাবে। এই পরিষেবা সাবস্ক্রিপশন ভিত্তিতে পাবেন রবি গ্রাহকরা। 

স্ট্রিমিং পরিষেবা‌ কোম্পানি কনটেন্ট ম্যাটারস লিমিটেডের প্লাটফর্ম র‌্যাবিটহোলের সহযোগীতায় ক্রিকেটপ্রেমীদের জন্য রবি ক্রিকেট ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। 

রবি’র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী এবং কনটেন্ট ম্যাটারস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিকুল্লাহ রবি কর্পোরেট অফিসে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে রবি ব্যবহারকারীরা খুবই সহজভাবে স্মার্টফোনে মাই রবি এবং মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে সাবস্ক্রাইব করে র‌্যাবিটহোলে এশিয়া কাপ এবং বিশ্বকাপ ক্রিকেটের স্পষ্ট ও নির্বিঘ্ন স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

রবি’র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আহমেদ আরমান সিদ্দিকী বলেন, ‍‍” সবাই যখন ক্রিকেটের উন্মাদনায় ভেসে যাওয়ার জন্য প্রস্তুত তখন আমারা গ্রাহকদের জন্য আইসিসি বিশ্বকাপ এবং এশিয়া কাপ টুর্নামেন্টে অনুষ্ঠিতব্য প্রতিটি ক্রিকেট ম্যাচে বল-বাই-বল সম্প্রচারের পরিবেশন করতে প্রস্তুতি নিয়েছি। বহু প্রতীক্ষিত ক্রিকেট টুর্নামেন্টের এই উত্তেজনাপূর্ণ ডিজিটাল সম্প্রচারের সহায়তার জন্য আমরা কনটেন্ট ম্যাটারসকে ধন্যবাদ জানাই। সুপারফাস্ট ইন্টারনেটের সাথে  আমাদের গ্রাহকরা এখন তাদের মোবাইল ফোন থেকে এই বিশ্বব্যাপী ক্রিকেটিং উন্মাদনা উপভোগ করতে পারবেন।”

কনটেন্ট ম্যাটারস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিকুল্লাহ বলেন, “কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ। আমরা ফ্যান ও ফলোয়ারদের জন্য উদযাপনের উপলক্ষ তৈরি করতে পেরে আনন্দিত।

এক্ষেত্রে, রবি’র সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা কৃতজ্ঞ। তারা তাদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ আনন্দকে নতুন মাত্রা যোগ করবে। দেশের অন্যতম  শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতার অফিসিয়াল অ্যাপ আর দেশের শীর্ষস্থানীয় স্পোর্টস ওটিটির এই পার্টনারশিপে উপকৃত হবে গ্রাহক।“

এই ঘোষণার সময়, রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং), মো: শওকত কাদের চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (মার্কেট কমিউনিকেশন), এ টি এম শামীম উজ জামান এবং কন্টেন্ট ম্যাটার্স লিমিটেড থেকে এম. সালাউদ্দিন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ আগস্ট এশিয়া কাপ এবং ৫ অক্টোবর বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি