শনিবার, জুন ৬, ২০২৬
28.4 C
Dhaka

আইসিটি অস্কারখ্যাত এপিকটা অ্যাওয়ার্ডস্‌ প্রতিযোগিতায় বেসিসের নেতৃত্বে ৪ অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নেতৃত্বে এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা) অ্যাওয়ার্ডস্‌ প্রতিযোগিতায় ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রথম অংশগ্রহণ করলো বাংলাদেশ। কোভিড মহামারীর কারণে একটু ভিন্ন মাত্রায় এবারের এপিকটা অ্যাওয়ার্ডস ২০২০-২১ ভার্চুয়াল প্লাটফর্ম এ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়। এবারে, ২ টি ক্যাপসুল অতিক্রম করে প্রতিযোগীরা ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। বিচারকার্যের পুরো প্রক্রিয়াটি সেপ্টেম্বর এর ১ তারিখ থেকে ডিসেম্বর এর ১১ তারিখ পর্যন্ত সময়সীমার মধ্যে সম্পন্ন হয়। অবশেষে ১৫ ডিসেম্বর, বিজয়ী ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত উনিষ্ঠানটি সমাপ্ত হয়।

এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডস (এপিকটা অ্যাওয়ার্ডস) একটি আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতা, যেখানে প্রতিবছরের ন্যায় এবারও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই দারুসসালাম, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপালসহ ১৭টি অর্থনীতি অঞ্চলের সদস্যরা অংশ নেয়। প্রসঙ্গত, বেসিস ২০১৭ সালে এপিকটা অ্যাওয়ার্ডস বাংলাদেশে আয়োজন করে।

এবছর বাংলাদেশ থেকে ২টি বিজয়ী এবং ২টি মেরিট অ্যাওয়ার্ড জিতে নেয় প্রতিযোগীরা। পাবলিক সেক্টর ও ডিজিটাল গভর্নমেন্ট ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ক্যাটাগরি থেকে বিজয়ী হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। এছাড়াও টারশিয়ারি স্টুডেন্ট ক্যাটাগরি থেকে মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এবং সিনিয়র স্টুডেন্ট ক্যাটাগরি থেকে মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট।

এবারের এপিকটা অ্যাওয়ার্ডস ২০২০-২১ এ বেসিসের সদস্য কোম্পানী, সরকারি প্রতিষ্ঠান এবং স্টুডেন্ট দের মধ্যে থেকে আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে কয়েক ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪০ টি প্রজেক্টকে এই প্রতিযোগিতায় অংশ নিতে নির্বাচন করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিচারক হিসেবে বেসিস নির্বাহী পরিষদের সভাপতি সৈয়দ আলমাস কবীর, সিনিয়ার সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি মুশফিকুর রহমান, পরিচালক রাশাদ কবির সহ মোট ৫জন অংশ নেন। বাংলাদেশ থেকে ইকোনমি কোঅর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন রাশেদ কামাল। এছাড়াও বেসিস সচিবালয় থেকে পুরো কার্যক্রমের সমন্বয়ে যুক্ত ছিলেন যুগ্ম-সচিব (রিসার্চ ফেলো) ইনামুল হাফিজ লতিফী এবং ট্রেড্‌ ফ্যাসিলিটেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক নাদিয়া তাবাসসুম। এবছর এপিকটা অ্যাওয়ার্ডস মালয়েশিয়াতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।  

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি