শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

আইটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আফরান নিশো 

টেকভিশন২৪ ডেস্ক: আইটেল মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এরই অংশ হিসেবে আইটেল মোবাইলের বিভিন্ন প্রচারণায় অংশ নিবেন তিনি যা বাংলাদেশের গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
 
সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে আইটেল মোবাইলের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আফরান নিশোর সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি। 
 
অনুষ্ঠানে আইটেল মোবাইল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, সিওও শ্যামল কুমার সাহা, আইটেল বিজনেস ইউনিটের প্রধান মো. শফিউল আলম এবং মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামানসহ আইটেল বাংলাদেশের ঊধ্বর্তন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। 
 
চুক্তি স্বাক্ষরের আগে আফরান নিশো আইটেল বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেশের বাজারে আইটেল মোবাইলের অবস্থান, সাফল্য, সম্ভাবনা ও ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন। এ সময় আফরান নিশো আইটেল বাংলাদেশের সঙ্গে তার নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। পাশাপাশি আইটেল মোবাইলকে আরও জনপ্রিয় করে তোলা এবং বিভিন্ন প্রচারণার কৌশল সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন।
 
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা আফরান নিশো বলেন, ‘আইটেল মোবাইল বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারা সত্যিই অনেক আনন্দের বিষয়। দেশের মানুষের কাছে জনপ্রিয় এ ব্র্যান্ডটিকে স্থানীয় গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি কাজ করতে চাই। এর আগেও আইটেলের সঙ্গে আমি বেশ কিছু কাজ করেছি। সেই অভিজ্ঞতায় বলতে পারি সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির নতুন নতুন ডিভাইস নিয়ে আসায় জনসাধারণের কাছে ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠেছে।’
 
ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে আইটেল মোবাইল বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। সারাদেশে মানুষের পছন্দের একজন অভিনেতা আফরান নিশোর মতো আইটেল মোবাইলও সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এরইমধ্যে প্রান্তিক ব্যবহারকারীদের কাছে আইটেল মোবাইল দারুণ সাড়া পেয়েছে এবং আমার বিশ্বাস করি আফরান নিশোকে সঙ্গে নিয়ে সামনের দিনগুলোতে আইটেল মোবাইল আরও অনেক সাফল্যের পথ পাড়ি দিবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি