মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

আসছে দেশের নতুন ই-কমার্স “ওয়ালকার্ট”

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ই-কমার্স খাতে যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে খুব শিগগিরই আসছে ওয়ালকার্ট। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্ট একটি পূর্ণাঙ্গ অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম।

ওয়ালকার্টে থাকবে দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় সব ধরণের পণ্য-সম্ভারসহ ১৫০ ধরনেরও বেশি পণ্য ও সেবা। যার মধ্যে রয়েছে ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, খাদ্য ও পানীয়, খেলাধুলা ও ব্যায়াম, পণ্যের সার্ভিস ইত্যাদি। ওয়ালকার্ট নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশ-বিদেশের অগণিত বিজনেস পার্টনার।

অনলাইনে অযৌক্তিক ও লোভনীয় অফারের ফাঁদ নয়, বরং ওয়ালকার্টের লক্ষ্য যৌক্তিক মূল্যছাড়সহ সর্বোচ্চ গ্রাহকসুবিধা দেয়া। ওয়ালকার্টে থাকছে উচ্চ দক্ষতাসম্পন্ন নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল টিম এবং দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দ্রুততম সময়ে পণ্য ডেলিভারির নিশ্চয়তা। গ্রাহকের পছন্দমতো শতভাগ অথেনটিক ও জেনুইন পণ্য প্রদানে অঙ্গীকারবদ্ধ ওয়ালকার্ট।

ওয়ালকার্টে থাকবে ডেবিট-ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং ও ক্যাশ অন ডেলিভারি নেয়ার সুযোগ। সাশ্রয়ী মূল্য ও সর্বোচ্চ ওয়ারেন্টির পাশাপাশি ওয়ালকার্টে থাকছে ইন্টারেস্ট ছাড়াই ১২ মাস পর্যন্ত ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইস্টলমেন্ট) সুবিধা।

খাত সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল বাংলাদেশের ই-কমার্স খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে ওয়ালকার্ট। অনলাইন কেনাকাটায় এক অনন্য ও নতুন অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

আরো জানতে ভিজিট করুন ওয়ালকার্টের ওয়েবসাইট ‘ওয়ালকার্ট ডটকম’ (https://walcart.com)। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি