রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
25 C
Dhaka

আইটি খাতে ২০৪১ সাল পর্যন্ত কর অব্যাহতির আহবান

টেকভিশন২৪ প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি খাতে আগামী ২০৪১ সাল পর্যন্ত কর অব্যাহতি চেয়েছেন বেসিস নির্বাচনে টিম সাকসেসের কনভেনার মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। রবিবার হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে এই দাবি উত্থাপন করেন তিনি। এ সময় বেসিসের সাবেক প্রেসিডেন্ট আলমাস কবীরসহ প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর ও উদীয়মান তথ্যপ্রযুক্তি খাতকে বাঁচাতে হলে ২০৪১ সাল পর্যন্ত কর অব্যাহতি নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে মজবুত সহযোগী হচ্ছে তথ্যপ্রযুক্তি খাত। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় ২০১১ সাল থেকে ২৭টি ডিজিটাল সেবা খাতে কর অব্যাহতি দেয়ার ফলে তথ্যপ্রযুক্তি খাত এখন দেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ১৩ বছর ধরে চলা এসব ডিজিটাল সেবা খাতে সরকারের কর অব্যাহতির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর চাপের কারণে তথ্যপ্রযুক্তি খাতের কর অব্যাহতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। তাদের কথা বলে আইটি খাতকে ধুম্রজালের মধ্যে রাখা হয়েছে। তবে আমি নিজেই আইএমএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে জেনেছি তথ্যপ্রযুক্তি খাতে কর অবকাশের ব্যাপারে তারা পরোক্ষভাবে কোনো মতামত দেয়নি। এছাড়া বিষয়টিকে সুস্পষ্ট করতে আমরা শিগগির আইএমএফ ও সরকারের নীতিনির্ধারকদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক করতে চাই।

গার্টনারের রেফারেন্স দিয়ে তিনি বলেন, প্রতি বছর বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা হয় ৫ ট্রিলিয়ন ডলার। এ খাতের বৈশ্বিক অগ্রগতির ফলে বাংলাদেশেও দ্রুত গতিতে তথ্যপ্রযুক্তি ভিত্তিক ব্যবসার প্রসার ঘটছে। এখন এই গতি থামিয়ে দিলে আমরা আন্তর্জাতিক দৌড়ে পিছিয়ে যাবো। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত হচ্ছে সোনার ডিম দেয়া হাঁস। কর অব্যাহতি বন্ধ করে দিলে চার/পাঁচশত কোটি টাকা পাবে সরকার। কিন্তু এর ফলে সোনার ডিম দেয়া হাঁস মারা যাবে। আর সোনার ডিম দেয়া হাঁস মারা গেলে এ দেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত মারা যাবে।

গার্মেন্টস শিল্পের উত্থানের কথা উল্লেখ করে ডিউক বলেন, এখন যেমন গার্মেন্টস শিল্প দাঁড়িয়ে গেছে। তবে তাদের কর্মীদের বেতন তেমন উল্লেখযোগ্যহারে বৃদ্ধি না হলেও আইটি খাতের বেতন আন্তর্জাতিক মানদণ্ডে হয়ে থাকে। তথ্যপ্রযুক্তি খাতে ২০৪১ সাল পর্যন্ত কর অব্যাহতি দিলে এ খাতে প্রায় ২০ থেকে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। তাদের মাসে গড় বেতন ৫০,০০০ টাকা হলে (২০ লাখ ধরলেও) ১,২০,০০০ কোটি টাকা প্রতি বছর বেতন হবে। সে বেতনের ২৫% ট্যাক্স ৩০ হাজার কোটি টাকা এনবিআর-এর তহবিলে জমা হলে এ দেশের অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কি অনুমেয় নয়? সামগ্রিক বিবেচনায় আগামী দিনেও তথ্যপ্রযুক্তি খাত আরেকটি গার্মেন্টস শিল্পর বিকল্প হিসেবে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আইটি খাতে ২০৪১ সাল পর্যন্ত কর অব্যাহতি নিশ্চিত করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি