মঙ্গলবার, জুন ২, ২০২৬
31 C
Dhaka

নগদ ইসলামিকে লেনদেন করে মক্কা-মদিনা যাচ্ছেন মুন্না

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল আর্থিক সেবা নগদ ইসলামিকে লেনদেন করে মক্কা-মদিনা সফরের জন্য প্রথম উপহার বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মোহাম্মদ মুন্না। ব্যাংক থেকে নগদ ইসলামিকে অ্যাড মানি করে এই উপহারজয়ী হয়েছেন তিনি।

সম্প্রতি মুন্নার বাড়ির সামনে তাঁর হাতে এই উপহারের কাগজপত্র তুলে দেন হলি টিউন-এর সিইও ইসলামি ব্যক্তিত্ব মোহাম্মদ বদরুজ্জামান।

যাত্রা শুরুর পর থেকেই নগদ ইসলামিক নানারকম আকর্ষণীয় ক্যাম্পেইন এনেছে ইসলামপ্রিয় মানুষের জন্য। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র রমজান মাসে মক্কা-মদিনা সফরের এই ক্যাম্পেইন আনা হয়। নগদ ইসলামিক অ্যাপ বা *১৬৭# ডায়াল করে যেকোনো পরিমাণ টাকা লেনদেন করলেই নির্বাচিত হওয়া যাচ্ছিল মক্কা ও মদিনা সফরের জন্য। এ জন্য লেনদেনের কোনো সর্বনিম্ন সীমা ছিল না। যেকোনো পরিমাণ লেনদেন করলেই এই সুযোগ পাওয়া যেতে পারত।

এমনকি কোনো নির্দিষ্ট লেনদেনের ওপরও নয় এই অফার। নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে যেকোনো লেনদেন করলেই এই সুযোগ পেতে পারতেন গ্রাহকেরা। মোবাইল রিচার্জ, পেমেন্ট, ব্যাংক বা কার্ড থেকে অ্যাড মানিসহ যেকোনো লেনদেনই বিবেচ্য হয়েছে। কেবল শর্ত হচ্ছে যে, নগদ ইসলামিকের ব্যবহারকারী হতে হবে এবং পরিপূর্ণ সক্রিয় একটি নগদ ইসলামিক অ্যাকাউন্ট থাকতে হবে।

এই ক্যাম্পেইনে বেশ কয়েক জন মক্কা-মদিনা সফরের উপহার পাবেন। তারমধ্যে প্রথম উপহার পেলেন শ্রমিক মুন্না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি গ্রামের মোজাম্মেল হকের ছোট ছেলে এই মুন্না। পারিবারিকভাবেই কাঠের কাজের সাথে জড়িত মুন্না।

তাদের পরিবারের কেউ সুদ জড়িত আছে, এমন কোনো লেনদেন করেন না। ফলে শুরু থেকেই পরিবারের সবাই একমাত্র শরিয়াহসম্মত মোবাইল লেনদেন সেবা নগদ ইসলামিক ব্যবহার করেন। এই ব্যবহার করতে গিয়েই ব্যাংক থেকে অ্যাড মানি করেন মুন্না।

মক্কা-মদিনা সফরের উপহার পাওয়ার কথা শুনে আবেগ আপ্লুত মুন্না বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই ইসলামসম্মত জীবনযাপন করি। সে জন্য আমি কেবল নগদ ইসলামিক অ্যাপ ব্যবহার করি। এখান থেকেই আমি সব পেমেন্ট দেই, কেনাকাটা করি। সেভাবে অ্যাড মানি করে এই উপহারের জন্য নির্বাচিত হয়েছি।’

মুন্না আরও বলেন, ‘আমার ছোটবেলার স্বপ্ন ছিল মক্কা-মদিনা সফরের। আল্লাহ নগদের মাধ্যমে আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। নগদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আল্লাহ চাইলে এরপর বাবা আর মাকে ওমরাহ করতে পাঠাব।’

দেশের প্রথম ও একমাত্র মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আলাদা ইসলামিক এমএফএস চালু করে নগদ। প্রতিষ্ঠানটির ইসলামিক অ্যাকাউন্ট সম্পূর্ণ শরিয়াহ পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। ‘নগদ ইসলামিক’মোবাইল অ্যাকাউন্টটির মাধ্যমে গ্রাহকেরা খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াহসম্মত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারছেন, যা তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিধানকে সংরক্ষণ করছে।

এই অ্যাকাউন্টের অর্থ সবসময়ই কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ইসলামি ব্যাংকিংয়ে রক্ষিত থাকে। ফলে গ্রাহককে কোনোরকম সুদ গ্রহণ বা ইসলামে অননুমোদিত লেনদেন করতে হয় না।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি