শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
34 C
Dhaka

অ্যান্ড্রয়েড ১২ বেটা প্রোগ্রামে যোগদান করেছে টেকনো

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহীদের অ্যান্ড্রয়েড ১২ এর অভিজ্ঞতা দিতে বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলোর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে টেকনো তার একেবারে নতুন স্মার্টফোন ক্যামন ১৭ এ দিচ্ছে অ্যান্ড্রয়েড ১২ বেটা প্রোগ্রাম। অ্যান্ড্রয়েড ১২ বেটা মে মাস থেকে প্রি রিলিজ হিসেবে এবং বছর শেষে অফিস্যাল ভার্সন পাওয়া যাবে বলে গত ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত গুগল আই/ও তে জানিয়েছে গুগল। আর্লি বার্ড এক্সপেরিয়েন্স পেতে টেকনো ক্যামন ১৭ ব্যবহারকারীরা ১৮ মে থেকে টেকনোর অফিস্যাল ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড ১২ বেটা প্রোগ্রাম ডাউনলোড করতে পারছেন।    

চলতি বছরের শেষে অ্যান্ড্রয়েড ১২ রিলিজ হলে টেকনো ক্যামন ১৭ ব্যবহারকারীরা সবার আগে ইন্সটল করে অভিজ্ঞতা নেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি পাবেন। সেইসাথে পাবেন অ্যান্ড্রয়েড ১২ বেটা অপারেটিং সিস্টেমের আর্লি অ্যাডাপ্টার হিসেবে একটি নিখুঁত, নিরাপদ এবং স্মার্ট অভিজ্ঞতা।   

টেকনো মোবাইল-এর জিএম এবং ট্রানশান- এর ভাইস প্রেসিডেন্ট স্টিফেন হা বলেন, “ আমরা আমাদের গ্রাহকদের নেক্সট লেভেল মোবাইল এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য স্মার্ট সফটওয়্যার ও হার্ডওয়ার এর সমন্বয়ে নিখুঁত স্মার্ট ইকোসিস্টেমে যত দ্রুত সম্ভব সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি অত্যন্ত আনন্দিত যে গুগলের সাথে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মাধ্যমে টেকনো ক্যামন ১৭ তে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমটি ব্যবহার করে এর ব্যবহারকারীরা অসাধারণ একটি অভিজ্ঞতা পাবেন এবং ফোন ব্যবহার আগের চেয়ে অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে।”

টেকনো ক্যামন ১৭ একটি ফোরজি স্মার্টফোন, যাতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১২৮ জিবি রম + ৬ জিবি র‍্যাম এবং ৬.৮ ইঞ্চি এজ-টু-এজ ডিসপ্লে।

নতুন এই অ্যান্ড্রয়েড এর সাথে আরও যা যা উপভোগ করা যাবে: উন্নত অ্যাপ লঞ্চ এক্সপেরিয়েন্স, নতুন কল নোটিফিকেশন টেমপ্লেট, উন্নত ওয়েব লিনকিং, সমৃদ্ধ হ্যাপটিক এক্সপেরিয়েন্স, ভিডিও এনকোডিং ইমপ্রুভমেন্ট, বিশ্বস্ত ও নিরাপদ ফিচারসমূহ।

ডাউনলোডের ধাপ সম্পর্কে আরো জানতে: https://spot.tecno.com/global/forum.php?mod=viewthread&tid=98054

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি