শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
29.6 C
Dhaka

ডব্লিউএসআইএসের পুরস্কার জিতলো বিটিআরসি

টেকভিশন২৪ প্রতিবেদক: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য WSIS Winner পুরস্কার ২০২১ অর্জন করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন( বিটিআরসি)। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আয়োজিত  ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এ ‍পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসি সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম বা সিবিভিএমপি (CBVMP) প্রকল্পটি তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২১ প্রতিযোগিতার অ্যাকশন লাইন সিফাইভ (C5) ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। অ্যাকশন লাইন সিফাইভ এর মূল প্রতিপাদ্য হলো বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটি’স। WSIS ফোরাম এর প্রধান লক্ষ্য হলো উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে ধনি-দরিদ্র দেশগুলির মাঝে ডিজিটাল বিভাজন দূর করা। একই সঙ্গে সারা বিশ্বের সৃজনশীল উদ্ভাবনগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে এ ফোরাম।২০১২ সাল থেকে পুরস্কার দিয়ে আসছে ডব্লিউিএসআইএস কর্তৃপক্ষ । যাতে এ পর্যন্ত অংশ নিয়েছে তিন লাখেরও বেশি অংশীদার।

ডব্লিউএসআইএসের প্রতিযোগিতায় সরকারি, বেসরকারি, সাধারণ নাগরিক, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প জমা দেওয়ার পাশাপাশি ডব্লিউএসআইএসের অংশীদাররাও এতে অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন। ‍বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত আবেদন থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই ও অনলাইন ভোটিং প্রক্রিয়ার শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মোট ১৮টি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হয় এবং প্রতি ক্যাটাগরিতে একটি করে মোট ১৮টি প্রকল্পকে চূড়ান্ত বিজয়ী (উইনার) হিসেবে ঘোষণা করা হয়।

 বিটিআরসি এ বছরই প্রথম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কমিশনের বর্তমান মাননীয় চেয়ারম্যান জনাব শ্যামসুন্দর সিকদার মহোদয় তার দায়িত্ব গ্রহণের পর এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। গত ২৫ জানুয়ারি২০২১ তারিখে কমিশনের সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগ সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম (সিভিএমপি ) প্রকল্পটি জমা প্রদান করে। পরবর্তীতে ডব্লিউএসআইএস কর্তৃপক্ষ সিবিভিএমপি প্রকল্পটি অ্যাকশন লাইন সি ফাইভ ক্যাটাগরিতে শীর্ষ ২০টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়েছে মর্মে ওয়েবসাইটে প্রকাশ করে। ১ মার্চ ২০২১ তারিখে শুরু হয় ভোট প্রদান পর্ব। এ লক্ষ্যে কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম, লিফলেট এবং তথ্যচিত্রের মাধ্যমে প্রচারণা চালানোয় সিবিভিএমপি প্রকল্পটি ১৫ (পনের) হাজারের বেশি ভোট পায়। গত ১৯ এপ্রিল প্রাপ্ত ভোট ও বিচারকেদর মূল্যায়নের পর সিবিভিএমপি প্রকল্পটি অ্যাকশন লাইন সি ফাইভ ক্যাটাগরিতে শীর্ষ পাঁচ প্রকল্পের মধ্যে জায়গা করে নেয়ার মাধ্যমে চ্যাম্পিয়ন প্রকল্প হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস এন্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ এনডিসি,পিএসসি, পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম বা সিবিভিএমপি সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার বলেন, `আজকে আমাদের আনন্দের দিন এবং অসাধারণ অর্জনের দিন। এই প্রকল্পের সাথে যুক্ত এসএস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিমসহ টিমের অন্যান্য সদস্যবৃন্দ , মোবাইল অপারেটররা এবং সিনেসিস আইটিসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সিবিভিএমিপি বিশ্বে একটি স্বীকৃত প্রকল্প। এটি বাংলাদেশের জন্য বিরল সম্মননা বয়ে এনেছে। আমি এই সম্মানের কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের সাথে ভাগ করতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বিটিআরসি অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছে, যার সুফল গ্রাহকরা শিগগিরই পাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৈাশলী মোঃ মহিউদ্দিন আহমেদ,বিটিআরসির লীগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, মহাপরিচালক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসাইন, মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির, মহাপরিচালক (লীগ্যাল এন্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু, মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মোঃ মেসবাহুজ্জামানসহ বিটিআরসি উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি