শনিবার, জুন ৬, ২০২৬
33.2 C
Dhaka

অনলাইন কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

টিভি২৪ ডেস্ক: ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ চলতি বছরের শেষ দুই মাসকে ‘অনলাইন শপিং ফেস্টিভাল’ হিসেবে ঘোষণা করেছে। যেখানে নির্ধারিত কিছু অনলাইন শপ থেকে কেনাকাটায় ‘নগদ’-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করলেই ৫ থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহক।

ঘোষিত ক্যাম্পেইনে ফেয়ার ডিস্ট্রিবিউশনের টেলিভিশন ও এভি ছাড়াও সকল হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকসেসরিজ এবং স্মল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ৫ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। একই সুবিধা রয়েছে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে যে কোনো এয়ার টিকিট কেনার ক্ষেত্রেও। সব ক্ষেত্রেই গ্রাহকরা মার্চেন্টের নির্ধারিত অনলাইন শপে গিয়ে পন্য বা সেবা কিনতে হবে।

‘নগদ’ ঘোষিত অনলাইন শপিং ফেস্টিভালে এ ছাড়া নির্ধারিত ১৬টি অনলাইন শপ হল – শাদমার্ট, ঘর বাজার, ডায়বেটিস স্টোর লিমিটেড, আরএম অনলাইনবিডি, মেডিস্টোর বিডি, ফ্রাগরেন্স বিডি, ফার্নিচারবাড়ি, বহু বাংলাদেশ লিমিটেড, বিডি অনলাইনমার্ট, বাংলার গোঞ্জি, হোসেন এন্টারপ্রাইজ, লুক্সোটিক্স, লাবুফ্লুটস, ক্যাজুয়াল পোলো বিডি, মাদার কেয়ার বিডি, এবং বাজার-৭১। এসব অনলাইন শপে গ্রাহকরা ১০ তাদের কেনাকাটার ওপর ১০ শতাংশ করে ডিসকাউন্ট পাবেন।

নির্ধারিত সময়ে একটি ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে একজন গ্রাহক ১০ শতাংশ বা সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।

অফারটি উপভোগ করতে ‘নগদ’-এর ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শর্তাবলী মেনে কেনাকাটা করতে হবে। ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি থেকে সরাসরি পেমেন্টের ক্ষেত্রে এই ডিসকাউন্ট অফারটি প্রযোজ্য নয়। এ ছাড়া একজন গ্রাহক একাধিকবার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

এই সম্পর্কে আরও জানতে ‘নগদ’-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি