শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka

৬ হাজার এমএএইচ ব্যাটারির রেডমি ৯ পাওয়ার আনলো শাওমি

৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার সঙ্গে আছে ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। 

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি দেশে নতুন ফোন ‘রেডমি ৯ পাওয়ার’ এনেছে। যারা শক্তিশালী পারফরম্যান্সের ফোন খুঁজছিলেন তাদের জন্য ৬০০০ এমএএইচ বড় ব্যাটারি ব্যাকআপের ফোনটি আনলো শাওমি।

এছাড়া ফোনটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর এবং ৬.৫৩ ইঞ্চির এফএইডিপ্লাস ডিসপ্লে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ৯ পাওয়ার এনে আমাদের গ্রাহকদের জানিয়ে দিলাম, তাদের চাহিদার সঙ্গে আর কম্প্রোমাইজ করতে হবে না। ৬০০০ এমএএইচ ব্যাটারি দিয়ে মি ফ্যানদের জন্য দীর্ঘপথ চলার সুবিধা করে দিচ্ছি। ফ্যানরা একবার চার্জ দিয়েই দীর্ঘসময় কাটাতে পারবেন। ফুল এইচডিপ্লাস ডিসপ্লের ফোনটি হবে মি ফ্যানদের প্রথম পছন্দ।’

রেডমি ৯ পাওয়ার ফোনটিতে রয়েছে অঁরা পাওয়ার ডিজাইনের ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে। ডিসপ্লেটিতে আছে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট রেজিট্যান্স টেক্সাচরড। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস, নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেইস আনলক। ডুয়েল স্ট্যান্ডবাই ফোরজি সিম সুবিধা। আছে ৩.৫ মিমি মাইক্রোফোন জ্যাক।

ডিভাইসটিতে আছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। একটি ৪৮ মেগাপিক্সেলের স্যামসাং জিএম১ সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর রয়েছে। এমআইইউআই ১২ থাকায় ক্যামেরা অ্যাপ্লিকেশনে বেশকিছু নতুন ফিচার থাকছে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি ও ভিডিও কল করার ক্ষেত্রে স্পষ্ট ছবি দেবে।

রেডমি ৯ পাওয়ার ফোনে দেয়া হয়েছে বড় মাপের ৬০০০ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জ দিলে নিশ্চিন্তে দুই দিন ব্যবহার করা যাবে। ৬০০০ এমএএইচ ব্যাটারি ফোনটিকে ফোরজি নেটওয়ার্কে টানা ৬৯৫ ঘণ্টা স্ট্যান্ডবাই রাখবে। সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এতে ইএলবি (ইনহ্যান্সড লাইফস্প্যান ব্যাটারি) প্রযুক্তি থাকায় তিন বছর পর্যন্ত ব্যাটারির শক্তি ধরে রাখবে।

ডিভাইসটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট। গেইমিংয়ের জন্য রয়েছে অ্যাড্রেনো ৬১০ এবং ভিভিড গ্রাফিক। ৪ জিবি ও ৬ জিবি র‍্যামের পাশাপাশি ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ আছে। ডেডিকেটেড মাইক্রোএসডি স্লটে কার্ডে স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।

রেডমি ৯ পাওয়ার মাইটি ব্ল্যাক, ব্লেজিং ব্লু, ফিয়েরি রেড এবং ইলেক্ট্রিক গ্রিন– এই চারটি কালার ভ্যারিয়েন্টে মি অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে ফোনটি পাওয়া যাবে। ৪জিবি+৬৪জিবির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি