সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
20 C
Dhaka

৬৩টি প্রকল্প নিয়ে শুরু হয়েছে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২০

টেকইকম ডেক্স : ব্যাংকিং, আইডিন্টিটি ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, ম্যানুফ্যাকচারিং প্রভেন্যান্স, পাবলিক রেজিস্ট্রি এবং অন্যান্য অনেক লেনদেনের ব্যবসায়কে উদ্ভাবনী প্রক্রিয়া এবং নতুন ব্যবসা দিগন্তের একটি সুদূরপ্রসারি মডেলের সুচনা করেছে ব্লকচেইন টেকনোলজি।  

বাংলাদেশে ব্লকচেইন টেকনোলজির দ্রুত বিকাশ ও গ্রহণযোগ্যতা লাভের জন্য ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ (বিসিওএলবিডি) নামে একটি বিজনেস সল্যুশন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকার, একাডেমিয়া এবং শিল্পের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও নেতাদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সাংগঠনিক কমিটি ২০১৯ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রথম ব্লকচেইন অলিম্পিয়াড বাস্তবায়নের জন্য কাজ করছে। দেশের ব্লকচেইন টেকনোলজির প্রথম প্রতিযোগিতার সাংগঠনিক সহযোগী সংস্থা গুলো হল সরকারের আইসিটি বিভাগ এবং এলআইসিটি প্রকল্প, হংকংয়ের আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড এবং টেকনোভেন কোম্পানি লিমিটেড। অন্যান্য সহযোগীরা হচ্ছে এফবিসিসিআই, বেসিস, ও আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

আইসিটি প্রতিমন্ত্রী, জুনায়েদ আহমেদ পলক, এমপি, জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশিষ্ট লেখক, অধ্যাপক জাফর ইকবাল এবং এফবিসিসিআই সভাপতি, শেখ ফজলে ফাহিমকে উপদেষ্টা হিসাবে পেয়ে বিসিওএলবিডি সম্মানিত । এমআইটি প্রফেসর অ্যালান এডেলম্যান, হংকং ব্লকচেইন সোসাইটির সভাপতি ডঃ লরেন্স মা এবং ম্যাক্কিনজি অ্যান্ড কোংয়ের সিনিয়র নলেজ এক্সপার্ট, সাম সামদানি, পিএইচডিকে আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে পাওয়ার সৌভাগ্যও আমাদের হয়েছে।  বিগত মার্চ মাস থেকে দেশে করোনা ভাইরাস মহামারীর হুমকির মদ্ধেও  আয়োজক কমিটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিসিওএলবিডি প্রতিযোগিতাটির আয়োজন চালিয়ে নিতে সক্ষম হয়। ২০-২১শে মার্চ বিসিওএলবিডি ব্লকচেইন প্রযুক্তির উপর একটি দুই দিনের অনলাইন কর্মশালা (ওয়েবিনার) আয়োজন করেছিল যাতে ৪৫০ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাম্প্রতিক স্নাতকদের উপস্থিত ছিল। এটি ছিল দেশের ব্লকচেইনের বৃহত্তম একটি ওয়েবিনার যা হংকং ব্লকচেইন সোসাইটির শীর্ষস্থানীয় ব্লকচেইন বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হয়।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনলাইনেই এই কর্মশালার উদ্বোধন করেন এবং এতে অংশগ্রহণকারীদের সম্বোধন জানান। বিসিওএলবিডির অংশগ্রহণকারীরা ১৪ এপ্রিলের সময়সীমার মধ্যে ৬৩ টি ব্লকচেইনের প্রকল্প জমা দিয়েছে যা এই ব্লকচেইন প্রতিযোগিতাটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রতিযোগিতায় পরিণত করে।  সরকার, একাডেমিয়া এবং শিল্পের শীর্ষস্থানীয় ৫৫ জন নেতা-কর্মকর্তাদের সমন্বয়ে জুরি বোর্ড এই প্রকল্পগুলির রায় দিচ্ছে।

প্রতিযোগিতার বিজয়ীদের নাম আগামী ৩০ এপ্রিলের পরে ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের নগদ পুরষ্কার প্রদানের পাশাপাশি চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিতব্ব আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য স্পনসরও করা হবে।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২০ এর উপদেষ্টা, আয়োজক কমিটি এবং জুরিদের সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন bcolbd.org। আয়োজকরা বিশ্বাস করেন যে দেশের এত বড়সংখ্যক উদ্যোগী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশটির তরুণ প্রতিভাবানদেরকে ব্লকচেইনে দারুণভাবে উৎসাহিত করবে। 

আয়োজক এবং জুরিদের নিবেদিত মেন্টরিং এর মাধ্যমে খুব শীঘ্রই এই ব্লকচেইন এর আন্তর্জাতিক ইভেন্ট থেকে দেশের জন্য জয়মালা নিয়ে আসবে।  বিসিওএলবিডি তরুণ পেশাজীবিদের মধ্যে ব্লকচেইন টেকনলজির প্রতি আগ্রহ জন্মাতে প্রতিবছর অনুষ্ঠিত হব। ব্লকচেইন পেশাজীবিদের অভাব যা বর্তমানে বিশ্বব্যাপী ৫০০,০০০ এরও বেশি, সেই ঘাটতি পূরণে ভুমিকা রাখবে। আগামী দশ বছরে এই সংখ্যাটি কয়েক মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। ব্লকচেইন ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে বিপ্লব ঘটাবে যেভাবে ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে।  

এই সপ্তাহের জনপ্রিয়

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

টেকভিশন২৪ ডেস্ক: নতুন বছরে হেলিও মোবাইল তাঁদের লাইনআপে নিয়ে...

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

সর্বশেষ

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

নির্বাচনকালীন বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক:  আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বহুল...

মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান-এর...

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি