রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
26 C
Dhaka

২০২১ এর প্রথম প্রান্তিকে হুয়াওয়ের মুনাফা বৃদ্ধি পেয়েছে ৩.৮ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: ২০২১ সালের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক ফলাফল ঘোষণা করেছে হুয়াওয়ে। এই প্রতিবেডন অনুযায়ী প্রথম প্রান্তিকে, বছরপ্রতি হিসাবে হুয়াওয়ে নিট মুনাফা মার্জিন ৩.৮ শতাংশ পয়েন্ট [১] বৃদ্ধি পেয়েছে।

পরিচালন দক্ষতা ও কার্যকরী ব্যবস্থাপনা নিশ্চিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে; পাশাপাশি, হুয়াওয়ের পেটেন্ট রয়্যালটি থেকে আয় হয়েছে প্রায় পাঁচ হাজার ৮৭ কোটি টাকা।
হুয়াওয়ে রোটেটিং চেয়ারম্যান এরিক শু বলেন, ‘২০২১ সালও আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি বছর হবে; তবে, এ বছরেই আমাদের ভবিষ্যত উন্নয়নের কৌশল বাস্তবায়ন শুরু হবে।’ তিনি আরো বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখার জন্য আমরা আমাদের গ্রাহক ও অংশীদারদের ধন্যবাদ জানাই। আমাদের সামনে যতোই প্রতিকূলতা ও বাধা আসুক, আমরা আমাদের ব্যবসার স্থায়ীত্ব বজায় রাখবো। আমরা শুধু টিকে থাকতে চাই না, একে অর্থবহ ও টেকসই করতে হবে। সবময়ের মতো, আমরা ক্রেতাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নিরলস সেবাদান অব্যাহত রাখবো।’

ফাইভি’র সম্ভাবনা উন্মোচনে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে হুয়াওয়ে। এটি বিশ্বব্যাপী ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোকে তাদের ফাইভজি নেটওয়ার্ক বিস্তৃতিতে এবং গ্রাহক ও শিল্পখাতের চাহিদা মেটাতে নিজস্ব বিতরণ দক্ষতার কার্যকারিতা বৃদ্ধিতে কাজ করে যাবে। হুয়াওয়ে এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সক্ষমতা উন্নত করার পাশাপাশি এই সফটওয়্যার ও সেবা খাতে আরও বিনিয়োগ করবে যাতে ভবিষ্যতে এই খাত থেকেও উল্লেখযোগ্য আয় নিশ্চিত হয়।

এ ব্যাপারে শু বলেন, ‘বাজারে চলমান সীমাবদ্ধতার পেরিয়ে উঠতে বরাবরের মতোই আমরা প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করে যাব”

এখানে উন্মোচিত আর্থিক ডাটাগুলো অনিরীক্ষিত, তবে এগুলো আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মানদণ্ড অনুসারে লিপিবদ্ধ করা হয়েছে। মার্চ ২০২১ শেষে বিনিময় হার ১ মার্কিন ডলার = ৬.৫৬৭০ রেনমিনবি (বহিঃ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী)।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

খুলনায় ৬ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় 'আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি' এই প্রতিপাদ্যকে...

অনলাইন নিউজ পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি