মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
31 C
Dhaka

হাংরিনাকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

spot_img

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: দারাজ বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি কোম্পানি হাংরিনকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।

সম্প্রতি হাংরিনাকি ও সাকিবের মধ্যকার এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, সাকিব আগামী দুই বছরের জন্য হাংরিনাকির খাবার ডেলিভারি সেবার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।

উল্লেখ্য, কঠিন সময়ে সাকিব আল হাসানের চেয়ে বেশি সহনশীলতা এবং নির্ভরযোগ্যতার প্রমাণ দেওয়ার মতো ব্যক্তিত্ব বিরল। আর এই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে, হাংরিনাকি সাকিবের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে যেন প্রতিষ্ঠানটি সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এই লকডাউনের মধ্যেও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে পারে। সাকিবের মতো হাংরিনাকিও আস্থা এবং ধৈর্য ধারণের মাধ্যমে সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর এবং লকডাউন সত্ত্বেও গ্রাহকদের জন্য সেবা চালিয়ে যাওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

এ উপলক্ষে সাকিব বলেন, ‘আমি সবসময় হাংরিনাকি থেকে খাবার অর্ডার করি, কারণ তাদের সেবার মান অসাধারণ। আমার অনেক বন্ধু ও পরিবারের মানুষেরাও হাংরিনাকির গুণগত মানের সেবার প্রশংসা করেছেন। আমি বিশ্বাস করি, আগামী এক-দুই বছরের মধ্যে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান হিসেবে দেশসেরা প্ল্যাটফর্ম হবে হাংরিনাকি। তাই, আমি এই যাত্রার একটি অংশ হতে পেরে খুবই আনন্দিত এবং আমার প্রত্যাশা আমাদের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অংশীদারিত্ব আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

এখন থেকে, হাংরিনাকির বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সাকিব আল হাসানকে দেখা যাবে। অ্যাম্বাসেডর হিসেবে তিনি হাংরিনাকির বিভিন্ন টিভিসি/ওভিসি’তে থাকবেন এবং আরডিসিতেও অংশ নিবেন। পাশাপাশি, সাকিব এখন থেকে হাংরিনাকির ফটোশুট, ফেসবুক লাইভ সেশন, ক্যাম্পেইন, মিট অ্যান্ড গ্রিট সেশন ও স্পন্সর করা অনলাইন বা টিভি শো’তে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, হাংরিনাকি এখন বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজের একটি অংশ। চলতি বছরের মার্চে অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি এই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেছে দারাজ। এরপর থেকেই প্রতিষ্ঠানটি তাদের এই সেবাকে আরও উন্নত করে তুলতে বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে এবং গ্রাহকদের কাছে রন্ধনশিল্পের অভিজ্ঞতাকে অনন্য মাত্রায় পৌঁছে দিতে আপ্রাণ কাজ করে যাচ্ছে।

হাংরিনাকি আশাবাদী যে, সাকিবের সাথে এই চুক্তির ফলে ফুড লাভাররা খাবার অর্ডারে চমৎকার ও অসাধারণ অভিজ্ঞতা পেতে যাচ্ছেন। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি