শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

আন্তর্জাতিক ওয়্যারেন্টি’সহ ৪ ব্যবস্থায় গ্রাহক সেবা অপোতে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন সম্পর্কিত গ্রাহকের নানা সমস্যায় একগুচ্ছ সমাধান নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় ডিভাইস ব্র্যান্ড অপো। অপোর যেসব গ্রাহক প্রায়ই বিদেশ ভ্রমণ করেন তাদের জন্য আন্তর্জাতিক ওয়্যারেন্টি সেবা বা ইন্টারন্যাশনাল ওয়্যারেন্টি সার্ভিস (আইডব্লিউএস) চালু করেছে প্রতিষ্ঠানটি।

এর ফলে অপো ব্যবহারকারীরা ৫৯টি দেশ/অঞ্চলে অপো অনুমোদিত সার্ভিস সেন্টারে ওয়্যারেন্টি, রিপেয়ার ও সফটওয়্যার আপগ্রেড সেবা উপভোগ করতে পারবেন।

তাছাড়া যেকোন দেশে স্মার্টফোন মেরামতের জন্য অপো সবসময় অরিজিনাল স্পেয়ার পার্টস ব্যবহার করে থাকে এবং এসব পার্টসের দাম তাদের ওয়েবসাইটে স্পষ্টভাবে দেওয়া থাকে যাতে দাম নিয়ে কোন ধরনের দ্বিধাদ্বন্দ তৈরি না হয়। এমনকি স্বচ্ছতার জন্য গ্রাহক চাইলে তাদের চোখের সামনেই এসব পার্টস স্মার্টফোনে বসানো হয়। গ্রাহক আস্থা অর্জন ও তাদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের উদ্দেশেই এসব কাজ করে যাচ্ছে অপো।

এছাড়া দেশব্যাপী অপোর স্ক্রিন প্রটেকশন প্লান, ব্যাক কাভার প্রদান, ও এক্সটেন্ডেড ওয়্যারেন্টি সেবার মতো বিভিন্ন ধরনের ওয়্যারেন্টি সেবা রয়েছে। প্রতিবছর ভক্ত ও ব্যবহারকারীরা অপো সেন্টারে একাধিকবার বিনামূল্যে মোবাইল ফোন প্রটেকটিভ ফিল্ম ও চার্জিং সার্ভিস পেতে পারেন।

মহামারির এই সময়ে এসব সেবা চাইলে যেকেউ অপো সেন্টারে ভিজিট না করে অনলাইনেও নিতে পারেন। অপোর অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ চ্যাটের সুবিধা অথবা হটলাইনে (+৮৮০৯৬১০৯৯৭৭৯১) কলের সুবিধা তো রয়েছেই।

এমনকি আপনি যদি অপোর সেবা দ্বারা সন্তুষ্ট না হন তাহলে চাইলে অপো মেইলবক্সে মেইল পাঠাতে পারেন।

তাহলে আর দেরি কেন! স্মার্টফোনে যেকোন সমস্যা সমাধানে আজই আপনার নিকটস্থ অপো অনুমোদিত সেন্টারে ভিজিট করুন বা অনলাইনে সেবা নিন যেকোন সময়। নিমিষেই পেয়ে যাবেন অপো ফোনের যাবতীয় সমস্যার সমাধান।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি