সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
30 C
Dhaka

হলুদ রঙের আইফোন আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক:  এই প্রথম বাজারে আসছে হলুদ রঙের আইফোন। আইফোন ১৪ মডেল মিলবে হলুদ রঙে।

লুক থেকে ফিচার্স, রূপ থেকে গুণ, মোবাইলের দুনিয়ায় আজও সিংহাসন দখলে রেখেছে অ্যাপল। দেখতে দেখতে  ১৫তম এডিশনে পৌঁছে গিয়েছে আইফোন। আকাশছোঁয়া দাম, তা সত্ত্বেও আইফোনের জনপ্রিয়তা কমেনি এতটুকু।

বরং উত্তরোত্তর তা বেড়েছে আরও। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নিজেদের আপডেট করতে থেকেছে আইফোন। শুধু স্পেশিফিকেশনেই নয়, লুকের দিক থেকেও আরও ঝাঁ চকচকে হয়েছে তা।

খুব শিগগিরই বাজারে লঞ্চ হতে চলেছে আইফোন ১৫। ওই সিরিজের একগুচ্ছ ফোন আনতে চলেছে। যেখানে আসছে একগুচ্ছ বদল। নতুন নতুন ফিচারের সঙ্গে বেশ আরও বেশি স্টোরেজ আনছে আ্যাপল ওই সিরিজে। তাছাড়া প্রতিবছরই আইফোনে কোনও না কোনও নতুন রঙ আনছে অ্যাপল। গত বছর গ্রিন, তার আগের বছর পার্পল রঙ শুরু করছে তারা। আর এবার আরও একটি নতুন কালার নিয়ে বাজারে এল অ্যাপল। আর তার জন্য় আইফোন ১৫ মডেলের জন্য অপেক্ষা করতে হবে না মোটেই।

হলুদ যাদের প্রিয় রঙ, তাদের জন্য অ্যাপল আনল নতুন একটি ভিভিড ইয়োলো রঙ। গ্লাস ব্যাক প্যানেলের সঙ্গে দুর্দান্ত এই ব্রাইট হলুদ রঙটি একবার দেখলেই জিতে নেবেই নেবে আপনার মন। আইফোন ১১ এডিশনে এইয়েলো রঙ এনেছিল অ্যাপ। আইফোন এক্সআর মডেলে ছিল একটি ডিপ হলুদ কালার। তবে সেই দুইটি রঙের চেয়ে অনেকটাই আলাদা নতুন এই হলুদ রঙটি। অনেকেই এটিকে তুলনা করেছে সোনার রঙের সঙ্গে।

তবে অন্য বছরের মতো, আইফোনের প্রো মডেলগুলোতে মিলছে না এই নতুন কালারটি। আইফোন ১৪ ও আইফোন প্রো প্লাস মডেলগুলো এতদিন মিডনাইট, স্টারলাইট, রেড, ব্লু ও পার্পল কালারে পাওয়া যেত। এবার তার সঙ্গেই জুড়তে চলেছে আরও একটি রঙের ভ্যারাইটি। তবে রঙ বাদে নতুন ইয়েলো মডেলটিতে আর কোনও পার্থক্য থাকছে না।

শুধু মডেলেই নয়। অ্যাপলের নিজস্ব সিলিকন কেসেও বেশ কয়েকটি নতুন রংয়ের ঘোষণা করেছে অ্যাপল। ক্যানারি ইয়েলো, অলিভ, স্কাই এবং আইরিস- এমনই একগুচ্ছ নতুন রঙের ফোনকভার বাজারে এনেছে অ্যাপল।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি