শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.1 C
Dhaka

দেশের ৮৭ হাজার গ্রামে নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম ‘স্বীকৃতি’ চালু

স্বীকৃতি কার্যক্রমের হট লাইন নাম্বার +৮৮০৯৬৭৮৩৬৬৬৬৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ৮৭ হাজার ১৯১টি গ্রামে নতুন উদ্যোক্তা তৈরির কার্যক্রম হাতে নিয়েছে ইন্ডিক্যাফে গ্লোবাল এবং ঐক্য ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘স্বীকৃতি’ নামের ব্যতিক্রমী উদ্যোগটির ঘোষণা দেওয়া হয়।

সেসময় জানানো হয়, ‘স্বীকৃতি’ কার্যক্রমে এসএমই উদ্যোক্তা হতে হট লাইন নাম্বার +৮৮০৯৬৭৮৩৬৬৬৬৬-তে ফোন করে বিস্তারিত জানা যাবে।

সংবাদ সম্মেলনে ইন্ডিক্যাফে গ্লোবাল টি অ্যান্ড কফি বিডি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ বলেন: নতুন উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে এক বছর আগে ঐক্য ফাউন্ডেশনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করেছিলাম। এর অংশ হিসেবে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে উদ্যোক্তাদের জন্য একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এতে উদ্যোক্তারা একটি ডিজিটাল ইন্সট্যান্ট কফি মেশিন, এক হাজার কাপ কফির কাঁচামাল এবং প্রশিক্ষণ পাবেন।

তিনি বলেন, এছাড়াও আমরা দেশের ৬৪টি জেলার ৬৪ জন উদ্যোক্তাকে নির্বাচন করে সহজ শর্তে কফি মেশিন দেবো। তারাই হবেন আমাদের জেলা প্রতিনিধি। এছাড়াও উপজেলা পর্যায়ে দু’জন উদ্যোক্তা প্রতিনিধি থাকবেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিক্যাফে গ্লোবালের উদ্যোক্তা আব্দুল আজিজের সফলতা নিয়ে চ্যানেল আইতে প্রচারিত একটি পর্ব সারাদেশে সাড়া ফেলে। সেখানে উদ্যোক্তা আব্দুল আজিজ জানিয়েছিলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে তিনি কাজ করবেন। যেকোন তরুণ অত্যন্ত স্বল্প একটি পুঁজি নিয়ে তার তৈরি কফি মেশিন, চা, মালাই চা, মসলা চা, ইন্সট্যান্ট টি বিক্রি করে হয়ে উঠতে পারবেন একজন সফল উদ্যোক্তা।

সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম বলেন, আমাদের দেশের জনগোষ্ঠির এক তৃতীয়াংশ যুব শ্রেণী। এখন পর্যন্ত আমরা ৬৬ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দিয়েছি। এদের মধ্যে ২৩ লাখ প্রশিক্ষিত হয়ে আত্মকর্মী হয়েছেন। তারা নিজেরা উদ্যোক্তা হয়ে পণ্য উৎপাদন ও নিজেরাই পণ্য বাজারজাত করছেন। তাদের প্রতিষ্ঠানে গড়ে ৮ থেকে ১০ জন কর্মী কাজ করছেন।

তিনি নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন। সেসময় বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী কারিগরি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং গণমাধ্যম, সিএমএসএমই ও শিল্প উন্নয়ন কর্মী অপু মাহফুজ বলেন:  দেশের ৮৭ হাজার ১৯১ টি গ্রামে নতুন এসএমই উদ্যোক্তা সৃষ্টি কার্যক্রমের স্বীকৃতি ঘোষণা আমাদের জন্য বড় প্রাপ্তি ও প্রেরণা।

সংবাদ সম্মেলনে চ্যানেল আই’র সিনিয়র জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান) আমীরুল ইসলামসহ ঐক্য ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ এবং এ খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে ঐক্য ফাউন্ডেশন। কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘উদ্যোক্তা’ পরিচালনা করছে ঐক্য। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সর্ববৃহৎ অনলাইন মার্কেট www.oikko.com.bd তৈরি করেছে ঐক্য ফাউন্ডেশন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি