শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মালয়েশিয়ায় শিশু কিশোরদের হ্যাকাথন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী  উপলক্ষ্যে মালয়েশিয়ায় শিশু- কিশোরদের নিয়ে হ্যাকাথন অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরতে তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব যৌথভাবে শিশু- কিশোরদের নিয়ে রবিবার ২১ মার্চ রাতে ভার্চুয়ালি এ অনুষ্টানের আয়োজন করে।  

হ্যাকাথনে ৬ থেকে ১৬ বছর বয়সী ৪৮ জন শিশু- কিশোর অংশগ্রহণ করে। ভার্চুয়ালি এই হ্যাকাথনে ১৯ টি প্রজেক্ট বিচারকদের সামনে উপস্থাপন করা হয়। সেরা ১ টি প্রজেক্টকে চ্যম্পিয়ন, ২ টি প্রজেক্টকে রানারাপ ও ১০ টি প্রজেক্টকে সেরা প্রজেক্ট ঘোষণা করা হয়।

সকল বিজয়ীদের ডাকযোগে উপহার সামগ্রী প্রেরণ করা হবে বলে আয়োজকরা ঘোষণা দেন।

হ্যাকাথন পরিচালনা করেন ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার। তিনি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া, বিডি এক্সপ্যাট ইন মালয়েশিয়া, অভিবাবক ও সকল অংশগ্রহনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হ্যাকাথন আয়োজনের মধ্য দিয়ে  প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দক্ষ করে গড়ে তুলতে চেষ্টা করছেন বলে জানালেন পাভেল সারওয়ার । 

সমাপনি অনুষ্ঠান পরিচালনা করেন বিডি এক্সপ্যাট এর সহ- প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ। ভার্চুয়ালি অনুষ্টানে অভিবাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শেখ আকতার উদ্দিন আহমেদ ও নুসরাত শামরীন । 

 হ্যাকাথনে বিচারক হিসাবে ছিলেন, ইউনিলিভার বাংলাদেশের হেড অব আইটি সাদাত শাহিদ, এরিকসন ডিজিটাল এডভার্টাইজিং এর রিজিওনাল ডিরেক্টর অব এক্যুইজিশন আরফাকুল আলম ও এরিক্সন এর গ্লোবাল আইটি ম্যানেজার সামিউল হাসান। 

এনবিএল মানি ট্র্যান্সফার ও ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল এই হ্যাকাথন আয়োজনে পৃষ্ঠপোষকতা করে। 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির থেকে  ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব  ভার্চুয়ালি কোডিং কর্মশালা শুরু করে। এই কর্মশালয় শিশু-কিশোরদের স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি