মঙ্গলবার, জুন ২, ২০২৬
33 C
Dhaka

স্টার্টআপ বাংলাদেশ কোম্পানী থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ পেল শেয়ারট্রিপ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় স্টার্টআপ বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে বলেন এ কোম্পানী ২০২৫ সালের মধ্যে ৫০০ কোটি টাকা দেশের স্টার্টআপ গুলোর মধ্যে বিনিয়োগ করবে। তিনি বলেন ইতোমধ্যেই ৫০ কোটির বেশি টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে।

প্রতমন্ত্রী গতকাল রাতে রাজধানীর হোটেল শেরাটনে শেয়ারট্রিপকে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানীর এর পক্ষ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা ও শেয়ারট্রিপ এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী শেয়ারট্রিপের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বলেন ভবিষ্যতে বাংলাদেশের এই ওভারসিস ট্রাভেল এজেন্সি (ওটিএ) বিশ্বমানের ট্রাভেল এজেন্সি হয়ে উঠবে ।

তিনি আরও বলেন, দেশের ওটিএ বাজারের ১৫ শতাংশ দখল করে সফল স্টার্টআপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে শেয়ারট্রিপ। শেয়ারট্রিপ আন্তর্জাতিকভাবে সফল একটি ট্রাভেল এজেন্সি হিসেবে তাদের অর্জিত সুনাম অক্ষুন্ন রাখবে।

প্রতিমন্ত্রী শেয়াট্রিপের সফল ও মেধাবী স্টার্টআপ ফাউন্ডারদের সবরকম সাহায্য করতে পাশে থাকবে
আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি। আর এর অংশ হিসেবেই তাদের ৫ কোটি টাকা বিনিয়োগ প্রদান করা হয়েছ বলে তিনি উল্লেখ করেন। 

অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও শেয়াট্রিপের কো ফাউন্ডার সাদিয়া হক বক্তৃতা করেন ।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

সর্বশেষ

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি