বুধবার, জুলাই ৮, ২০২৬
26.3 C
Dhaka

“স্টার্টআপ কিংডম”: আগামীর উদ্যোক্তাদের পথ চলার বিস্তৃত দিকনির্দেশিকা

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: শীয় ও আন্তর্জাতিক অঙ্গনের উল্লেখযোগ্য স্টার্টআপগুলোর সাফল্য ও ব্যর্থতা থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের তরুণরাও হতে পারে সফল উদ্যোক্তা। ‘স্টার্টআপ কিংডম’ বইয়ের সহ-লেখক, পেগাসাস টেক ভেঞ্চার্স এর প্রতিষ্ঠাতা ও সিইও আনিস উজ্জামান এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) এর সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চার্স এর জেনারেল পার্টনার শামীম আহসান এমনটাই বলেন গত মঙ্গলবার ইয়ং-এর উদ্যোগে আয়োজিত “কীভাবে বিলিয়ন ডলারের স্টার্টআপ তৈরি করা যায়” শীর্ষক ওয়েবিনারে।

উক্ত অনুষ্ঠানে লেখকরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি একটি সফল স্টার্টআপ গড়ে তোলার পেছনের মূল উপাদানগুলি নিয়ে আলোচনা করেন। এই ওয়েবিনারে প্রায় কয়েক’শ উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা যোগদান করেন যেখানে আনিস উজ্জামান অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন এবং ইয়ং এর চিফ ডেভেলপমেন্ট ও পার্টনারশিপ অফিসার সানজিদা রশীদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনায় লেখকরা কোনও স্টার্টআপের শুরু ও সাফল্যের পেছনে ছয়টি বিষয়ের উপর জোর দেন: একটি টিম তৈরি করা, একটি পণ্য তৈরি করা, পেটেন্টের মাধ্যমে মালিকানা রক্ষা করা, দেশীয় এবং বৈশ্বিক ব্যবহারকারীদের জন্য বিপণন, ফান্ডিং পাবার কৌশল এবং ‘এক্সিট’ কৌশল। সফল স্টার্টআপগুলি কীভাবে এই ছয়টি মূল বিষয়ে কৌশল নির্ধারণ করে তা তারা পর্যবেক্ষণ করে বাস্তব উদাহরণের সন্নিবেশে নতুন উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনা হিসেবে বইটিতে তুলে ধরেছেন।

আনিস উজ্জামান, পেগাসাস টেক ভেঞ্চার্স এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ‘স্টার্টআপ কিংডম’-এর সহ-লেখক বলেন, “আমি প্রতিবছর শত শত স্টার্টআপের সাথে কথা বলি ও দিকনির্দেশনা দিই। আমি তাদের সফলতা ও ব্যর্থতা দেখেছি এবং এই বইয়ে সেসব অভিজ্ঞতাকে তুলে ধরেছি। আমি নিজেই বেশকিছু স্টার্টআপ গড়ে তুলেছি এবং অবশ্যই আমার সফলতা ও ব্যর্থতা থেকেও শিখতে পেরেছি। এই বইটিতে সেসব কিছুর প্রতিফলন ঘটেছে। আশা করছি বইটি উদ্যোক্তা এবং উদ্ভাবক যারা আগামীতে নিজেকে চ্যালেঞ্জ করতে চান তাদের মৌলিক জ্ঞানের উৎস হবে।”

ভিসিপিএবির সভাপতি ও ‘স্টার্টআপ কিংডম’-এর সহ-লেখক শামীম আহসান বলেন, “স্টার্টআপ কিংডম বইটি উদ্যোক্তাদের নিজস্ব ব্যবসায় পরিকল্পনা তৈরি করতে এবং সহজ ও দ্রুততম উপায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সঠিক কৌশল গ্রহণে সহায়তার জন্য লেখা হয়েছে। আমরা লেখকদ্বয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট এবং অ্যাঞ্জেল বিনিয়োগকারী হিসেবে আমাদের অভিজ্ঞতাকে তুলে ধরেছি এবং দক্ষিণ এশিয়া ও গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমের স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের জন্য একটি বিস্তৃত হ্যান্ডবুক হিসেবে রূপ দেবার চেষ্টা করেছি।”

ইয়ং এর প্রতিষ্ঠাতা, সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুসলিম উদ্দিন বাপ্পি বলেন, “আমরা তরুণদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে একটি উদ্ভাবনী সমাজ গঠনের উদ্দেশ্যে কাজ করছি। আমরা আমাদের তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করছি যেন তার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসে এবং ‘স্টার্টআপ কিংডম’ তাদের জন্য একটি দিকনির্দেশক হতে পারে।”

‘স্টার্টআপ কিংডম’-এর লেখকদের প্রায় ১.৭ বিলিয়ন ডলারের ভেঞ্চার ক্যাপিটাল তহবিল পরিচালনার এবং ১৫টি দেশে ২০০টিরও বেশি প্রতিষ্ঠানে বিনিয়োগ করার অভিজ্ঞতা রয়েছে যার মধ্যে স্পেসএক্স, এয়ারবিএনবি, কয়েনবেজ, ডোরড্যাশ, ২৩-এন্ড-মি উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী শত শত স্টার্টআপ নিয়ে তিন বছর ধরে ব্যাপক গবেষণার পর তারা বইটি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় গাইড হিসাবে প্রকাশ করেছেন। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বইটির প্রকাশক এবং তারা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে এটি বিতরণ করছে।

বইটি www.rokomari.com/startupkingdom এ পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি