শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

যাত্রা শুরু করলো দেশজ ক্রাফটস ই-কমার্স 

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : দেশের ই-কমার্স জগতে একটি নতুন পালক যুক্ত হল আজ । রেইনড্রপস টেক লিমিটেডের একটি প্রকল্প দেশজ ক্রাফটস ই- কমার্স সাইট আজ সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এর কর্ণধার নিশাত মাসফিকা। 

আজ ফেইসবুক মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন , শুরু থেকেই বলেছি দেশজ ক্রাফটস নিজস্ব ই-কমার্স প্লাটফর্মে যাত্রা শুরু করবে। যার জন্য ফেসবুক গ্রুপে কখনই সেল পোস্ট এপ্রুভ হয় নি। নিজেদের ই-কমার্স এর পাশাপাশি  উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে অনলাইন বিজনেসে অভ্যস্ত করে তুলি। একেবারে নবীন উদ্যোক্তারাও দেশজ ক্রাফটস এর এই জার্নিতে আছেন। 

দেশজ ক্রাফটস বলে এসেছে এটা উদ্যোক্তাদের প্লাটফরম, উদ্যোক্তাদের বন্ধু। দেশজ ক্রাফটস উদ্যোক্তাদের নিজস্ব ব্র্যান্ড ইমেজে পরিচয় করিয়ে দিচ্ছে। 

আশাকরি আমাদের দেশজ ক্রাফটস এর সাইট https://deshojocrafts.com/ থেকে নিয়মিত সবাই কেনাকাটা করবেন এই বলে আমন্ত্রণ জানান নিশাত ।

আপাতত ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কেনাকাটা করতে হবে। খুব দ্রুত বাকি অপশনগুলো যুক্ত করা হবে। 

দেশজ ক্রাফটস এর ই-কমার্স এর মূল বৈশিষ্ট, এখানে সব ছবি সম্মানিত উদ্যোক্তাদের তোলা। এবং মোবাইল ফটোগ্রাফি বেশি। আর দেশজ ক্রাফটস তাদেরকে এই বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিয়েছে । ব্র্যান্ডিং , কনটেন্ট রাইটিং , মার্কেটিং , অনলাইন বিজনেসে সাফল্যের চাবিকাঠি , প্রডাক্ট ফটোগ্রাফি ইত্যাদি নিয়ে অনলাইনে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন করা হয় । 

দেশের আর কোন প্ল্যাটফর্ম এমনভাবে প্রশিক্ষণ দিয়ে হাতে কলমে শিখিয়ে উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন না বলে মত প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞ । 

উল্লেখ্য এর আগে দেশজ ক্রাফটস গত ৪,৫,৬ ফেব্রুয়ারি ধানমন্ডিতে বসন্ত মেলার আয়োজন করে এবং লকডাউনে উদ্যোক্তাদের চাঙ্গা রাখতে অনলাইনে ৩ টি মেলার আয়োজন করে । নিয়মিত প্রশিক্ষণ , সেমিনার এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী করে তুলতে কাজ করে যাচ্ছে তারা । 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি