শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
34 C
Dhaka

স্টার্টআপদের কল্যাণে আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশ-এর মধ্যে চুক্তি

spot_img
টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মধ্যে ১৯ জুলাই ২০২৩, বুধবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। 
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন এর উপস্থিতিতে ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত আইসিটি বিভাগের কার্যালয়ে উক্ত এমওইউ তে স্বাক্ষর করেন আইডিয়া প্রকল্পের পক্ষে আইডিয়া প্রকল্প পরিচালক (ইনচার্জ) ড. মো: মিজানুর রহমান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।
 
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব ড. মুহম্মদ মেহেদী হাসান, আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী, কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস
এবং রিসার্স ইঞ্জিনিয়ার মো: আশিকুল ইসলাম।
 
এই সমঝোতা স্মারকের পরিধির মধ্যে রয়েছে স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণ আয়োজন, উদ্যোক্তাদের কল্যাণে যৌথ গবেষণা কার্যক্রম গ্রহণ এবং স্টার্টআপ সংস্কৃতি গঠন ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ইভেন্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা।
 
এছাড়াও উদ্যোক্তাদের কল্যাণে তথ্য, জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে নলেজ শেয়ারিং কার্যক্রম গ্রহণসহ উভয় প্রতিষ্ঠান প্রচারণা বৃদ্ধিতে ব্র্যান্ডিং ও পিআর নিয়ে একসাথে কাজ করবে। এতে দেশের স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি