শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
27.2 C
Dhaka

সরকারি বিনিয়োগ সহায়তা পেল ঢাকা কাস্ট

টেকভিশন২৪ ডেস্ক: স্বাধীন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ৫০ টি স্টার্টআপকে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
 
এ বছর বাংলাদেশ উদযাপন করছে মুজিব বর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রতিষ্ঠিত ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানী স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড “শতবর্ষে শত আশা” উদ্বোধনের মাধ্যমে বিনিয়োেগগ্রহণকারী স্টার্টআপসমূহের সর্বপ্রথম সিরিজের নাম ঘােষণা করতে যাচ্ছে; যার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৩১ মার্চ, ২০২১ তারিখ।
 
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের ৫০০ কোটি টাকা অর্থায়নে প্রথম ও একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান হিসেবে ২০২০ সালের মার্চে যাত্রা শুরু করে। এই বিশেষ তহবিলটি খরচ করা হবে প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনীতে, যাতে তরুণ উদ্যোক্তাদের অনুপ্রোণিত করার পাশাপাশি নতুন কর্মক্ষেত্র তৈরি এবং লাখো মানুষের আর্থ-সামাজিক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।
 
৫০ টি স্টার্টআপ প্রতিষ্ঠান যারা প্রযুক্তিগত উদ্ভাবন বৃদ্ধি ও টেকসই উন্নয়নকে মাথায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নতুন কাজের সুযাগ তৈরি করছে, সেই প্রতিষ্ঠানগুলাো কে সামগ্রিকভাবে ১০০ কোটি টাকা বিনিয়ােগ করবে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। অর্থনৈতিক মুক্তি ও ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের একটি অংশ হিসেবে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কাজ করে চলেছে তরুণদের প্রযুক্তি নির্ভর উদ্ভাবন ও উদ্যোগকে প্রাথমিক পর্যায়ে মূলধন, আর্থিক ও পরিচালনা মূলক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে।
এছাড়াও প্রযুক্তি-নির্ভর এই ব্যবসা উদ্যোগগুলাের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড সীড ও গ্রোথ স্টেজে কোম্পানিতে বিনিয়ােগ করবে।
 
প্রথম সিরিজে বিনিয়ােগ গ্রহণকারী সাতটি প্রতিষ্ঠানের মধ্যে আছে: পাঠাও, ঢাকা কাস্ট, মনের বন্ধু, চালডাল, এডুহাইভ, সেবা ডট এক্স ওয়াই জেড, এবং ইনটেলিজেন্ট মেশিনস। এই স্টার্আপগুলোকে সামগ্রিক ভাবে ১৫ কোটি টাকা বিনিয়ােগ করা হচ্ছে, যার মাধ্যমে তারা তাদের পণ্য বা সেবার মান উন্নয়ন,উৎপাদন বৃদ্ধি, বিপণন ও সাপ্লাই-চেইন ব্যবস্থাপনার উন্নয়ন সাধন করতে পারে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যােগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিনসিপাল কো অরদীনাতর, জুয়েনা আজিজ, এছাড়াও সমম্মানিত অতিথি এন. এম. জিয়াউল আলম সিনিয়র সেক্রেটারি , আই সি টি ডিভিশন
ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মাননীয় চেয়ারপার্সন এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর সম্মানিত বাের্ড মেম্বার গন উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে সরকারের তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক
“শতবর্ষে  শত আশা” র শুভ উদ্বোধন ঘােষণা করেন। তিনি বলেন, “এই কোম্পানির মাধ্যমে সরকার উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ জায়গা তৈরী করে দিয়েছে যেখানে তারা সমস্ত প্রকারের আর্থিক ও পরিচালনামূলক সহযাগিতা পেয়ে তাদের কার্যক্রমের পরিসর বৃদ্ধি করতে পারবে।
 
প্রতিমন্ত্রী ঢাকা কাস্ট এর ফাউন্ডার ডা. ফাহরিন সম্পর্কে বলেন – ” ডা ফাহরিন আমাদের একজন তরুণ ও সফল নারী উদ্দোক্তা। তার যে আত্মবিশ্বাস ও পজিটিভ মাইন্ডসেট, যা আমাদের তরুণদের অনুপ্রাণিত করে এবং. একইসাথে আমরাও অনুপ্রাণিত হই। “
 
এন. এম. জিয়াউল আলম সিনিয়র সেক্রেটারি , আই সি টি ডিভিশন ওস্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মাননীয় চেয়ারপার্সন বলেন “জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিনিয়ােগগ্রহণকারীদের প্রথম সিরিজটি প্রকাশ করতে পেরে আমরা গর্বিত এবং সামাজিকভাবে কার্যকর ও সম্ভাবনাময় স্টার্টআপ -a সর্বমোট ১০০ কোটি টাকা ২০২১ সালে বিনিয়োগের মাধ্যমে আমরা একটি উদ্ভাবনী কেন্দ্রিক অর্থনীতি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বিকাশে অবদান রাখতে পারবো বলে আশা করছি”
 
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), টিনা জাবীন বলেন, “বাংলাদেশের তরুণদের সম্ভাবনা অসীম ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ডিজিটাল বাংলাদেশ গড়া পথে কনট্রিবিউশন করতে পেরে অত্যন্ত গর্বিত।”
 
প্রতিষ্ঠানটির ফাউন্ডার ডা. ফাহরিন বলেন, ঢাকা কাস্ট মূলত ডায়াবেটিকস রোগীদের অনলাইন মেডিকেল সেবা প্রধানকারী প্রতিষ্ঠান। ২০১৯ সালে আরো কয়েজন ডাক্তাদের নিয়ে প্রতিষ্ঠা করি। বিলিয়ন ডলারের এই সেক্টরে লাখ লাখ রোগীদের উন্নত হোম মেডিকেল সেবা দিয়ে এগিয়ে যেতে চাই।  
 
“খুব ভাল লাগছে, বিশেষ করে জায়ান্ট কোম্পানির সাথে একই কাতারে দাঁড়াতে পেরে। তবে এটি এখন অনেক বড় দায়িত্ব। যে বিশ্বাস  আইসিটি ডিভিশন  এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড  করেছে,  সেটিকে যথাযথ  মর্যাদায়  আমাদের কাজের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। উল্লেখ্য, বাংলাদেশে ৯০ লাখ লোক ডায়বেটিস  এ আক্রান্ত। তাদের জন্য সকল সেবা  নিয়ে অনলাইন এবং অফলাইন কার্যক্রম চালাচ্ছে ঢাকা কাস্ট। ডায়বেটিক রোগীদের সকল ধরনের সেবার মাধ্যমে ‘ঢাকা কাস্ট’ কে একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম  হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়াও তিনি এই তার এই সাফল্যের  জন্য স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর টিনা এফ জাবীন কে ধন্যবাদ  জানান। “
 
ঢাকা কাস্ট সম্পর্কে আরো জানতে ভিজিট করুন: https://dhakacast.com/ এই ওয়েব সাইটে। 
 
 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

সর্বশেষ

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি