মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.3 C
Dhaka

সরকারি প্রকল্পে কাজ করবে বেক্সিমকো-দোহাটেকসহ আরো দেশি-বিদেশি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: সরকারের তিনটি সংস্থার ৩৫৬ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির তথ্যপ্রযুক্তি বিভাগ এসব প্রকল্প বাস্তবায়নের কাজ করবে। বেক্সিমকো লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে গতকাল সোমবার এ তথ্য মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বেক্সিমকো জানিয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) জন্য সাড়ে ৪৭ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক পূর্ণাঙ্গ ইলেকট্রনিক প্রকল্প ব্যবস্থাপনা তথ্য সিস্টেম তৈরি করবে দেশি-বিদেশি তিনটি কোম্পানি। বেক্সিমকোর পাশাপাশি এ কাজে যুক্ত থাকবে দোহাটেক নিউ মিডিয়া ও যুক্তরাষ্ট্রের ডটগভ সল্যুসন্স এলএলসি। আর ২৬১ কোটি টাকায় খাদ্য অধিদপ্তরের জন্য অনলাইন খাদ্যভান্ডার ও বাজার নজরদারি সিস্টেম তৈরির কাজটি যৌথভাবে করবে বাংলাদেশি প্রতিষ্ঠান বেক্সিমকো, টেকভ্যালি ও ভারতের টেক মাহিন্দ্রা।

এ ছাড়া গত মাসে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ৪৮ কোটি টাকার দুটি প্রকল্পের কাজ পেয়েছে বেক্সিমকো কম্পিউটারস লিমিটেড। এ দুই প্রকল্পের মধ্যে প্রথমটির অংশ হিসেবে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) একটি সাইবার রেঞ্জ প্রতিষ্ঠা করা হবে। আর দ্বিতীয়টির আওতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের জন্য একটি তথ্যপ্রযুক্তি ল্যাব স্থাপন করা হবে।

উল্লিখিত প্রকল্পগুলো বাস্তবায়নের কাজের সঙ্গে বেক্সিমকোর যুক্ত হওয়ার আনুষ্ঠানিক তথ্য গতকাল দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। প্রথম আলো অবলম্বনে। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি