রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
33.1 C
Dhaka

ক্যাবল, আইপিটিভি এবং ওটিটিতে ডিজনি স্টারের চ্যানেল বিতরণ করবে বেক্সিমকো ডিজিটাল

টেকভিশন২৪ ডেস্কঃ ডিজনি ষ্টার ইন্টারন্যাশনালের সাথে চুক্তি সাক্ষর করেছে বেসকারি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় গ্ৰুপ বেক্সিমকো গ্ৰুপের অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেড (বিডিডিএল)। এ চুক্তির আওতায় ক্যাবল, আইপিটিভি এবং ওটিটি মাধ্যমে ডিজনি ষ্টার ইন্টারন্যাশনালের জনপ্রিয় আটটি বিনোদন চ্যানেল বিতরণের স্বত্ব পেলো বিডিডিএল। এর মাধ্যমে বাংলাদেশি দর্শকদের জন্য বিশ্বমানের বিনোদন সেবা নিশ্চিতের কাজটি আরও একধাপ এগিয়ে গেলো। 

চুক্তির আওতায়, পৃথক তিনটি ভাষা – বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় ডিজনি স্টারের এন্টারটেইনমেন্ট, মুভিজ ও ইনফোটেইনমেন্ট চ্যানেলগুলো বিতরণ করবে বিডিডিএল। বিতরণ স্বত্ব পাওয়া আটটি চ্যানেল হলো ষ্টার জলসা, জলসা মুভিজ, ষ্টার প্লাস, ষ্টার গোল্ড, ষ্টার ভারত, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিক ওয়াইল্ড এবং ফক্স লাইফ।     

 এ প্রসঙ্গে ডিজনি স্টারের ইন্টারন্যাশনাল বিজনেস হেড সুধির নাগপাল বলেন ” এই অঞ্চলের শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউশন সার্ভিস বিডিডিএল-এর মাধ্যমে আমাদের জনপ্রিয় ও নানাভাষী চ্যানেলগুলোর বিতরণ ব্যবস্থা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে,  আমাদের অনুষ্ঠানগুলো, বাংলাদেশের দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছে। বিশেষ করে ষ্টার জলসায় সম্প্রচারিত সিরিজ ও শো-গুলো দারুন জনপ্রিয়তা পেয়েছে। আমাদের অনুষ্ঠানগুলো দর্শকদের মাঝে পৌঁছে দিতে আমরা অনবরত ভাবে কাজ করে যাচ্ছি। বিডিডিএল-এর সঙ্গে এ সহযোগিতামূলক সম্পর্ক বাংলাদেশি দর্শকদের  কাছে পৌঁছানোর পথে আরও আরেকটি পদক্ষেপ।”

বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক ড. তারিক আলম, পিএইচডি বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে বিডিডিএল প্রতিষ্ঠা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সেরা বিনোদন সম্প্রচার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটালাইজড করার জন্য সরকারের নাওয়া উদ্যোগগুলো  দেশের টিভি বিনোদন শিল্পে বড় ধরনের পরিবর্তন আনবে। এই রূপান্তরের ফলে দেশে কনটেন্ট সরবাহ যেমন নিয়মের  আওতায় আসবে, তেমনি সারাদেশে দর্শকবৃন্দ উন্নত মানের টেলিভিশন ভিউইং অভিজ্ঞতা পাবেন। একইসঙ্গে রাজস্ব বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে অন্যতম অবদান রাখবে।”

 এই চুক্তির মাধ্যমে বিডিডিএল প্রথম এবং বর্তমানে একমাত্র পরিবেশক হিসেবে বিদেশী টেলিভিশন চ্যানেলের আপলিংকের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সম্প্রচার সেবা গ্রহণ করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি