শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

রেজিস্ট্রেশনের সময় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি

টেকভিশন২৪ ডেস্ক: বেসিসের উদ্যোগে চতুর্থ বারের মতো শুরু হয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০। এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প জমা দেওয়ার জন্য রয়েছে তিনটি পৃথক ক্যাটাগরি। গত ৩১ জানুয়ারি ২০২১ তারিখে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে “ঈধসঢ়ঁং অপঃরাধঃরড়হ : ইঅঝওঝ ঘধঃরড়হধষ ওঈঞ অধিৎফং ২০২০”-এর আয়োজন করা হয়। সরাসরি জুম প্লাটফর্ম ও ফেসবুকের মাধ্যমে অনলাইনে কয়েক হাজার শিক্ষার্থী সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর সহ-আহ্বায়ক রাশেদ কামাল বলেন, এ বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওর্য়াডস ২০২০ প্রথম বছরের তুলনায় প্রায় দশগুণ বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলের আগ্রহের প্রেক্ষিতে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০-এর রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান প্রযুক্তি ব্যবহার করে এ বছরের বিচার প্রক্রিয়া বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ কে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্যও অনুরোধ জানান। এ বছর প্রায় ৩৬ টি ক্যাটাগরিতে ১০৮টি অ্যাওর্য়াড দেওয়া হবে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের যে কোন উদ্ভাবনীমূলক আইডিয়াকে ব্যবসায়ে সম্প্রসারণের বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন।

এপিক্টা ২০১৮ ও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮ বিজয়ী  আবুল বাশার রহমান এবং বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ বিজয়ী আবদুল্লাহ আল আরাফ এই ক্যাম্পাস এক্টিভেশনে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি