শুক্রবার, জুন ৫, ২০২৬
32.8 C
Dhaka

গ্রেপ্তার রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: এবার গ্রেপ্তার হলো রিং আইডির সাইফুল ইসলাম। বিজ্ঞাপন দেখলেই টাকা। আর কিছুই করতে হবে না। এ জন্য সদস্য আইডি কিনতে হবে ১২ হাজার ও ২২ হাজার টাকার। এর জন্য প্রতি মাসে পাবেন সাড়ে ৭ হাজার ও ১৫ হাজার টাকা। এ বছরের মে থেকে জুলাই মাসেই ২০০ কোটি টাকার বেশি গ্রাহকের কাছ থেকে নিয়েছে রিং আইডি। জুন মাসেই ১০৯ কোটি টাকার বেশি নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ভুক্তভোগী ভাটারা থানার বাসিন্দার করা মামলায় শুক্রবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে নানা রকম তথ্য। 

সিআইডির সাইবার শাখার বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম ও তাঁর স্ত্রী চেয়ারম্যান আইরিন ইসলাম কানাডা থেকে পুরো ব্যবসার বিষয়টি পরিচালনা করতেন। মামলার আসামি হিসেবে তাঁদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, রিং আইডি প্রাথমিকভাবে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও পরে তারা এই প্ল্যাটফর্মে বিভিন্ন সার্ভিস যোগ করে জনগণের কাছে থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেছে। এসব সার্ভিসের ভেতরে রয়েছে বৈদেশিক বিনিয়োগ, কমিউনিটি জবসসহ বিভিন্ন সার্ভিস, যার আড়ালে এই আমানত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ জনগণ এই খাতে বিনিয়োগ করেন। এর আগেও তাঁদের করোনাকালীন ডোনেশনের মাধ্যমে জনগণের কাছে থেকে অর্থ সংগ্রহের বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সন্দেহ পোষণ করা হয়েছিল। বর্তমানে সন্দেহের তালিকায় থাকা বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছে থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করছিল।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম জানান, এই বিপুল পরিমাণ আমানত গ্রহণের কোনো অনুমোদন তিনি বা তাঁর প্রতিষ্ঠান গ্রহণ করেনি।। এই কার্যক্রমের সঙ্গে কারা কীভাবে জড়িত রয়েছেন এবং এই বিপুল পরিমাণ অর্থ তাঁরা কোথায়, কীভাবে সংরক্ষণ করছেন তা বিস্তারিত জানতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সিআইডি বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে আইনি প্রক্রিয়া চলাকালে যেন মানুষের কাছ থেকে আদায় করা আমানত অবৈধভাবে দেশের বাইরে পাচার করতে না পারে, সে কারণে তাঁদের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য। 

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি