শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

রমজানে স্মার্টফোনে ধামাকা অফার নিয়ে হাজির হলো রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি রমজান মাস উপলক্ষে ব্র্যান্ডের জনপ্রিয় দুটি স্মার্টফোন- রিয়েলমি সি৩৩ ও নারজো ৫০এ প্রাইমের ওপর আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দিয়েছে।

পবিত্র রমজান মাস চলাকালীন, রিয়েলমি সি৩৩ ডিভাইসে স্মার্টফোনপ্রেমীরা পাচ্ছেন ২,৫০০ টাকার ক্যাশব্যাক অফার। অর্থ্যাৎ পূর্বের ১৬,৪৯৯ টাকা থেকে কমে স্মার্টফোনটির বর্তমান মূল্য এখন দাঁড়িয়েছে ১৩,৯৯৯ টাকায়।

একইসঙ্গে, নারজো ৫০এ প্রাইম ডিভাইসে স্মার্টফোন ব্যবহারকারীরা পাচ্ছেন ৩ হাজার টাকার ক্যাশব্যাক অফার। ফলে ১৬,৯৯৯ টাকার ডিভাইসটি এখন পাচ্ছেন মাত্র ১৩,৯৯৯ টাকায়।

ব্র্যান্ডের গুণগতমান, নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের প্রতিশ্রুতির প্রতিফলন হলো রিয়েলমির অনন্য ফিচার-সমৃদ্ধ এই দুটি স্মার্টফোন।

রিয়েলমি সি৩৩ ডিভাইসটিতে রয়েছে একটি ৫০ এমপি রিয়ার ক্যামেরা, যা ৩০ এফপিএস (ফ্রেমস্ পার সেকেন্ড)- এ ১০৮০ পিক্সেল ভিডিও ধারণ করতে সক্ষম। এতে আরও রয়েছে একটি ৫ এমপি সেলফি ক্যামেরা, যা একই পরিমাণ এফপিএস-এ ৭২০ পিক্সেল ভিডিও ধারণ করতে পারে। এই ক্যামেরার মাধ্যমে একেবারে ক্রিস্টাল-ক্লিয়ার শট নিতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা। এছাড়াও, ফোনের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তির মাধ্যমে উজ্জ্বল দিনের আলোতেও সুন্দরভাবে বৈচিত্র্যময় ও স্পষ্ট ছবি তুলতে পারবেন। রিয়েলমি সি৩৩- এ রয়েছে ৫০০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারি। প্লাগ-ইনের দুশ্চিন্তা ছাড়াই এই ব্যাটারি ব্যবহারকারীকে দেয় দিনভর ফোন ব্যবহারের নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার নিশ্চয়তা।

অন্যদিকে, নারজো ৫০এ প্রাইম ডিভাইসটিতে রয়েছে একটি ৮.১ এমএম আল্ট্রা-স্লিম, ১৯২.৫ গ্রাম আল্ট্রা-লাইট বডি এবং একটি কেভলার স্পিড ডিজাইন। এই দামের মধ্যে এটিই একমাত্র সবচেয়ে সরু ও হালকা ডিজাইনের ডিভাইস। তাই, দেখতেও স্মার্টফোনটি যতটা আকর্ষণীয়, ধরতেও ঠিক ততটাই আরামদায়ক। এছাড়া, দূর থেকে স্বচ্ছ ছবি তুলতে এতে রয়েছে ৪এক্স ম্যাক্স ডিজিটাল জুম ফিচার।

শীর্ষমানের স্মার্টফোন সরবরাহের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে রিয়েলমি’র। ব্র্যান্ডটির লক্ষ্য হলো স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা সম্পর্কে ভালোভাবে বুঝে ব্র্যান্ডের পণ্য ও সেবার প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। এই লক্ষ্য পূরণে রিয়েলমি তার গ্রাহকদের জন্য ক্রমাগত উচ্চ-মানের স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে।

স্মার্টফোন দুটির স্টক শেষ হওয়ার আগেই ফোনপ্রেমীরা রিয়েলমি’র ব্র্যান্ড শপে ভিজিট করতে পারেন: https://www.realme.com/bd/store-address

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি