সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

রবি ডেটাথন ৩.০ চূড়ান্ত পর্ব শুরু  

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সর্ববৃহৎ ডেটা সাইন্স প্রতিযোগিতা ডেটাথনের তৃতীয় সংস্করণের চুড়ান্ত পর্ব শুরু হয়েছে। দুইদিন ব্যাপি এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব চলবে আগামীকাল শনিবার (২৫ মে) পর্যন্ত।

রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে প্রতিযোগিতাটির ‘পাওয়ারড বাই’ সহযোগী অ্যামাজন ওয়েব সিরিজ। এছাড়া, প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড এবং ডিজিটাল মিডিয়া পার্টনার  এডিএ বাংলাদেশ। ইন্টিগ্রেশন পার্টনার হিসেবে অ্যাকজেনটেক পিএলসি  ও ক্লাউড এক্সপার্টাইজ পার্টনার হিসেবে ব্রেইন স্টেশন ২৩  থাকছে।   

৪৮ ঘন্টার এই ম্যারাথন প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে অংশগ্রহনকারীরা প্রযুক্তিভিত্তিক সমস্যার সমাধান এবং মেশিন লার্নিং দক্ষতা প্রদর্শন করবেন।

বাংলাদেশের অগ্রগামী এবং সর্ববৃহৎ ডেটাথন ইভেন্ট হিসেবে ডেটাথন ৩.০ বাস্তব বিশ্বের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় বিগ ডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং-এর রূপান্তরমূলক ভূমিকার উপর আলোকপাত করছে । এই আয়োজনটি ডেটা বিজ্ঞানী, ব্যবসায় বিশ্লেষক, পরিসংখ্যানবিদ, ডেটা ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামার, বিখ্যাত জাতীয় ও বৈশ্বিক প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প এবং স্টার্ট আপসহ ডেটা নিয়ে কাজে উৎসাহীদের জন্য এক ধরনের আকর্ষনীয় সুযোগ।

৩,৫০০ জনেরও বেশি প্রতিযোগী ১,০০০ টিরও বেশি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতার তৃতীয় আসরে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। ইতোমধ্যেই ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত বাছাই পর্বের মাধ্যমে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

ডেটাথন একটি ৪৮ ঘন্টার ম্যারাথন প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণকারীরা তাদের সমস্যা সমাধান এবং মেশিন লার্নিং দক্ষতা প্রদর্শন করছে, যা স্থানীয় এবং বৈশ্বিক উভয় ডেটা বিজ্ঞান বিশেষজ্ঞদের দ্বারা মূল্যায়ন করা হয়। এই রাউন্ডটি ভবিষ্যতের জন্য প্রস্তুত ডেটা প্রতিভা খুঁজে বের করতে এবং একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শিল্প, একাডেমিয়া এবং সরকারের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদার করার ক্ষেত্রে  একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠী বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ডেটা যেকোনো ধরণের নতুন উদ্ভাবন এবং গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষমতা রাখে। ডেটার কার্যকর ব্যবহারের মাধ্যমে আমাদের তরুণ ডেটা বিজ্ঞানীরা অনেক অসম্ভবকে সম্ভব করছে- এটা দেখতে পারা খুবই উৎসাহব্যঞ্জক।”

এই পর্ব থেকে সফল অংশগ্রহণকারীরা পরবর্তীতে ডেটাথন গালা ইভেন্ট এ অংশগ্রহনের সুযোগ পাবে, যেখানে  মোট ১০ লাখ টাকা সমমূল্যের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল ৫ লক্ষ টাকার সমমূল্যের পুরস্কার, প্রথম রানার আপ পাবে ৩ লাখ টাকার পুরস্কার, এবং দ্বিতীয় রানার আপ পাবে ২ লাখ টাকার পুরস্কার।

বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.robi.com.bd/en/datathon অথবা রবির সোশ্যাল মিডিয়া পেইজগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি