শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

যেকোনও মোবাইল বদলে নিন মটোরোলা স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: যেকোনও ব্র্যান্ডের নতুন বা পুরনো মোবাইল ফোন বদল করে বিশ্বখ্যাত মোবাইল ব্র্যান্ড মটোরোলার নতুন স্মার্টফোন নেওয়ার সুযোগ করে দিচ্ছে সেলেক্সট্রা লিমিটেড। সেলেক্সট্রা লিমিটেড বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার। 

এ কাজে মটোরোলাকে সহযোগিতা করছে জিঙ্গো প্রাইভেট লিমিটেড (এক্সচেঞ্জ প্রোগ্রাম পার্টনার)। 

রাজধানীতে জিঙ্গোর বিভিন্ন রিটেইল শপ থেকে স্মার্টফোনপ্রেমীরা এ সুবিধা উপভোগ করতে পারবেন।

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ৪টি, উত্তরায় ৫টি এবং মিরপুরে জিঙ্গোর একটি রিটেইল শপ আছে।  যেকোনও ব্র্যান্ডের সাথে মটোরোলা ফোন এক্সচেঞ্জ করলে জিঙ্গো থেকে গ্রাহকরা পাবেন গিফট ভাউচার।

যেভাবে মোবাইল এক্সচেঞ্জ করা যাবে

কেউ যদি নিজের ফোনটি বদলে বা এক্সচেঞ্জ করে নতুন মটোরোলার স্মার্টফোন নিতে চান তাহলে তাকে ব্যবহৃত ফোনটি নিয়ে পার্শ্ববর্তী জোঙ্গোর রিটেইল শপে যেতে হবে।  সেখানে ফোনটি যাচাই-বাছাই করে একটি মূল্য নির্ধারণ করা হবে।  ধরা যাক, যাচাই-বাছাইয়ের পর যেকোনও ব্র্যান্ডের পুরনো একটি মোবাইলের বিক্রয় মূল্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হলো।  এখন ওই ক্রেতা যদি ফোনটি বদলে মটোরোলার ১৭ হাজার টাকা মূল্যের একটি নতুন স্মার্টফোন নিতে চান তাহলে তাকে ফোনটির সাথে অতিরিক্ত ৫ হাজার টাকা পরিশোধ করে নতুন মটোরোলা ফোনটি নিতে পারবেন।  তবে বন্ধ বা লকড মোবাইল এই এক্সচেঞ্জ অফারের আওতায় পড়বে না।

এই অফারটি পেতে গ্রাহককে সাথে করে ফোনের ক্যাশ মেমো ও বক্স নিয়ে যেতে হবে। যদি কারও কাছে এগুলো না থাকে তাহলে সতর্কতার জন্য জাতীয় পরিচয়পত্র সাথে নিতে হবে। তবে কেউ ক্যাশ মেমো বা মোবাইল বক্স নিয়ে গেলে নতুন স্মার্টফোনে অতিরিক্ত ছাড় পাবেন। প্রতিটি ফোন একচেঞ্জের সাথে গ্রাহক মটোরোলা থেকে ৫00-২০০০ টাকার ভাউচার পাবেন।

বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘মটোরোলার স্মার্টফোনের এই এক্সচেঞ্জ অফারটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এখন স্মার্টফোন ব্যবহারকারীরা সহজেই নিজের পুরনো ফোনটি বদলে মটোরোলার আধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন নিতে পারবেন। ’

এ বিষয়ে আরো জানতে ফেসবুক পেজ : https://www.facebook.com/HelloMotoBangladesh

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি