শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
32 C
Dhaka

নগদ-এ মাস্টারকার্ড থেকে অ্যাড মানিতে বোনাস

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ  মাস্টারকার্ড থেকে নগদ অ্যাপে ৩ হাজার টাকা বা ৭ হাজার টাকা অ্যাড মানি করলেই গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস। ‘নগদ’ অ্যাপে কার্ড থেকে অ্যাড মানি করার সুযোগ রয়েছে। এবার সেই গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল নগদ।

নগদ অ্যাপ ব্যবহারকারীরা এই অফার চলা অবস্থায় ৩ হাজার টাকা অ্যাড মানি করলে ৬০ টাকা বোনাস পাবেন। আর একইভাবে ৭ হাজার টাকা অ্যাড মানি করলে ১৪০ টাকা বোনাস পাবেন। প্রত্যেক গ্রাহক দুটি অফার একবার করে গ্রহণ করতে পারবেন। একজন গ্রাহক ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।

এই অফারে বোনাস পেতে গেলে নগদ অ্যাপ থেকে অ্যাড মানি অপশনে গিয়ে কার্ড টু নগদ নির্বাচন করতে হবে। এরপর মাস্টারকার্ড অপশন নির্বাচন করে ৩ হাজার বা ৭ হাজার টাকা অ্যাড করতে হবে। গ্রাহক অ্যাড মানি করার তিন কর্ম দিবসের মধ্যে বোনাসের টাকা তার নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

নগদ-এর সকল গ্রাহকের জন্য এই ক্যাম্পেইনটি উন্মুক্ত। তবে বোনাস পাওয়ার জন্য গ্রাহকের অবশ্যই ফুল প্রোফাইল কার্যকর একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে।

এই অফার পাওয়ার যোগ্য হয়ে কেউ অ্যাড মানি করেও বোনাস না পেলে ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে তিনি বোনাসটি পেয়ে যাবেন। ক্যাম্পেইনটি চলবে ১০ ডিসেম্বর থেকে আগামী ৯ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

এই ক্যাম্পেইন সংক্রান্ত কোনো কাজে বা অন্যকোনো সময়েই ‘নগদ’ থেকে কোনো গ্রাহকের কাছে গোপন পিন নম্বর বা ওটিপি চাওয়া হয় না। তাই গোপন পিন বা ওটিপি কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না। এ ছাড়া অ্যাড মানি করার জন্য তৃতীয় কোনো পক্ষকে নিজের তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন।

এই ক্যাম্পেইন বিষয়ে বলতে গিয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সবসময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদ-এ অ্যাড মানি করে গ্রাহকেরা ব্যাংকের লাইন ধরার মতো কাজ থেকে রেহাই পাচ্ছেন। এভাবে আমরা ডিজিটাল লেনদেনকে শক্তিশালী ও পরিচিত করে তুলছি। এই ধারায় এবার কার্ড থেকে অ্যাড মানি করলে বোনাস দিচ্ছে নগদ। আমরা আশা করি, এতে মানুষ আরও বেশি ডিজিটাল লেনদেনের সাথে অভ্যস্ত হবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি