বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
23 C
Dhaka

শীর্ষ ধনীর মুকুট হারালেন ইলন মাস্ক

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তকমা হারালেন টুইটার ও টেসলার মালিক ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজিনের তালিকার সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, মাস্ককে টপকে শীর্ষে উঠে এসেছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচ-এর প্রধান নির্বাহী বের্নার্ড আর্নো।

সোমবার মাস্ককে টপকে ফোর্বসের তালিকায় শীর্ষস্থান দখল করে নেন আর্নো। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, সোমবার দিন শেষে শেয়ার বাজারে টেসলার শেয়ার দর পড়েছে ৬.৩ শতাংশ।

১৮৬ দশমিক ২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন বের্নার্ড আর্নো। দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৮৫ দশমিক ৪ বিলিয়ন ডলার। এছাড়া তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি। তার সম্পদের পরিমাণ ১৩৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।

মাস্কের সম্পদের সবচেয়ে বড় উৎস টেসলা। গত এক বছরে অর্ধেকের বেশি বাজার মূল্য হারিয়েছে বৈদ্যুতিক গাড়ির এ কোম্পানি। বাজার বিশ্লেষকদের মতে, টেসলার এ পরিস্থিতির জন্য টুইটার অধিগ্রহণই দায়ী।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি