সোমবার, আগস্ট ৩, ২০২৬
27.5 C
Dhaka

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেল ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আর্থিক খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে অবদান রাখার জন্য ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি মার্চেন্ট ক্যাটাগরিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উল্লেখযোগ্য অবদানের রাখায় ‘নগদ’ এই পুরস্কার পেল।

সম্প্রতি ঢাকায় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ নেক্সট অ্যান্ড বেয়ন্ড ঘোষণার মধ্য দিয়ে বিজয়ী প্রতিষ্ঠানসমূহের নাম প্রকাশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ‘চার্জ দি অ্যাফেয়ার্স’ হেলেন লা ফেইভসহ আরও অনেক ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডাক বিভাগের সেবা ‘নগদ’ যাত্রার পর থেকে সহজ ও সাশ্রয়ী সেবা প্রদানের কারণে স্বল্প সময়ে দেশে জনপ্রিয় মোবাইল সেবা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। দেশ সেরা সর্বনিন্ম ক্যাশ আউট চার্জ, ফ্রি ইউটিলিটি বিল পেমেন্ট, ফ্রি সেন্ড মানি এবং সেভিংসে সর্বোচ্চ মুনাফা প্রদানসহ আরও এমন অনেক সেবার কারণে দেশের সাধারণ মানুষের কাছে ‘নগদ’-এর চাহিদা দিন দিন বাড়ছে। 

‘নগদ’ ইতিপূর্বে বাংলাদেশে প্রথম ই-কেওয়াইসি উদ্ভাবনের জন্য বেস্ট ইনোভেশন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ড, বিশ্ব সেরা ফিনটেক উদ্যোগ হিসেবে ইনক্লুসিভ ফিনটেক ফিফটি অ্যাওয়ার্ড, বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড, উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড, ফাইন্যান্সিয়াল টেকনোলজি ম্যান অব ইয়ার, ই-কমার্স মুভার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেটিং কমিউনিকেশন অ্যাওয়ার্ডসহ আরও অনেক দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

এবার ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’-এ মার্চেন্ট ক্যাটাগরিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উল্ল্যেখযোগ্য অবদানের রাখায় ‘নগদ’-কে এই পুরস্কার প্রদান করা হয়। মাস্টারকার্ড কর্তৃক এক্সিলেন্স পুরস্কারটি মূলত যাত্রা শুরু করে ২০১৯ সালে। বিশেষত আর্থিক খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে অবদানের জন্য বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও অন্যান্য কোম্পানিকে মূল্যায়নের উদ্দেশে এই পুরস্কারের যাত্রা।

‘নগদ’-এর এই অর্জনের বিষয়ে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘যেকোনো প্রাপ্তি মানুষকে তৃপ্তি দেয়। আমরা শুরু থেকে মানুষের জন্য সাশ্রয়ী ও সহজ সেবা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ভবিষ্যতেও ‘নগদ’-এর এক্সিলেন্স অব্যাহত থাকবে।’

মাস্টারকার্ড বাংলাদেশে ব্যবসায়িক পদচারণার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে তার ৩৫টি শীর্ষ পার্টনার ব্যাংক, ফিনান্সিয়াল ইন্সটিটিউশন এবং মার্চেন্টদের স্বীকৃতিস্বরূপ এই আয়োজন করছে। ফলে এই স্বীকৃতি প্রদানের তৃতীয় বছরে এসে ব্যবসায়িক প্রবৃদ্ধিতে উদ্ভাবন ও সফলতায় অবদান রাখায় প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক পার্টনারদের বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি