বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
22 C
Dhaka

‘দ্যা পাওয়ার অব ওমেন ২০২১’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পলক বলেন নারীর ক্ষমতায়নের সফল উদাহরণ ডিজিটাল সেন্টার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল মাধ্যম পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পথ ও গতানুগতিক মানসিকতা ভেঙ্গে দিয়ে উদ্যোক্তা হওয়ার সাহাস তৈরি করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। নারীদের ক্ষমতায়ন ও তাদের উদ্যোক্তা হওয়ার জন্য সুযোগ সৃষ্টি করার সফল উদাহরণ ডিজিটাল সেন্টার। প্রতিমন্ত্রী ২৪ নভেম্বর ২০২১ রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত নারী উদ্যোক্তা বাংলাদেশের উদ্যোগে ‘দ্যা পাওয়ার অব ওমেন ২০২১’ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন । 

পলক বলেন বলেন গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা নিশ্চিত করার মাধ্যমে সরকার এই পরিবর্তন আনতে সক্ষম অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, এখন কম্পিউটার ব্যবহার ও ইন্টারনেটের ওপর নির্ভর করে একজন নারী ও পুরুষ আইটি উদ্যোক্তারা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অপর দিকে ই-কমার্সের মাধ্যমে উদ্যোক্তা-উৎপাদকেদের পণ্যগুলো বিপনন ও সরবরাহের জন্য পয়েন্ট অব ডিজিটাল হাব বা ডিজিটাল ডেলিভারি হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন।

তিনি বলেছেন, নারীদের যেসব উদ্যোগে রয়েছে,সেখানে প্রতারণার দৃষ্টান্ত নেই বললেই চলে। সে কারণে ই-কমার্সে বিশাল একটা প্লাটফর্ম তৈরি হয়েছে। যেখানে ৩ লক্ষাধিক উদ্যোক্তা তৈরি হয়েছে।

নারী উদ্যোক্তা বাংলাদেশের চেয়ারম্যান রুপা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি