বুধবার, জুলাই ২৯, ২০২৬
29 C
Dhaka

মাইজিপি লাইভে আসছে এশিয়া কাপ ও ক্রিকেট বিশ্বকাপ

টেকভিশন২৪ ডেস্ক: সামনেই শুরু হতে যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন এর গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী ডিজিটাল সেবা দিয়ে আসছে। এখন গ্রাহকদের সুবিধার্থে ক্রিকেটের জনপ্রিয় এ টুর্নামেন্টটি গ্রামীণফোনের অফিশিয়াল স্মার্টফোন অ্যাপ মাইজিপি -তে লাইভস্ট্রিম করা হবে। এছাড়াও এশিয়া কাপ ২০২৩ লাইভস্ট্রিম করা হবে।       

র‍্যাবিটহোলের সাথে অংশীদারিত্বের মাধ্যমে গ্রামীণফোন ক্রীড়াপ্রেমী গ্রাহককে এ সুবিধা দিতে (৯ আগস্ট) রাজধানীর জিপি হাউজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাট এবং কনটেন্ট ম্যাটার্সের প্রধান নির্বাহী এ এস এম রফিকুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার  মোহাম্মদ সাজ্জাদ হাসিব, প্রতিষ্ঠানটির চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম, কনটেন্ট ম্যাটার্সের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দীন আদিল, গ্রামীণফোনের ডিজিটাল চ্যানেল এন্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর জাহিদুজ জামান, এবং হেড অব ডিওবি অ্যান্ড এপিআই কাজী হামিদুর রহমান।     

আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৩। ভারতের বিভিন্ন ভেন্যুতে আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। গ্রামীণফোন গ্রাহকরা সহজেই মাইজপির মাধ্যমে সাবস্ক্রাইব করে নিজেদের পছন্দের দলের খেলা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, ডিজিটাল স্পোর্টস হাব হিসেবে মাইজিপি এর আগে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১, ইংলিশ প্রমিয়ার লিগ ও লা লিগা সহ অনেক টুনার্মেন্ট লাইভস্ট্রিম করছে।        

সোলায়মান আলম বলেন, “মাইজিপি ব্যবহারকারীদের জন্য সুসংবাদটি দিতে পেরে আমি আনন্দিত। এবার মাইজিপির মাধ্যমে আমাদের ব্যবহারকারীদের জন্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপ দেখার সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।

এস এম রফিকুল্লাহ বলেন, “দুই মাসের মধ্যেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। কোনো ঝামেলা ছাড়াই বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচগুলো কীভাবে অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে লাইভ স্ট্রিম করবেন, এটা নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীই চিন্তিত। এক্ষেত্রে, গ্রামীণফোনের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা কৃতজ্ঞ। তারা তাদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ আনন্দকে নতুন মাত্রা যোগ করবে।”

‘ডিজিটাল-ফার্স্ট’ অ্যাপ্রোচের মাধ্যমে গ্রামীণফোন নানা ধরনের লাইফস্টাইল ও বিনোদনমূলক উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে নিজেদের ৮ কোটি ১৩ লাখেরও বেশি গ্রাহকের জন্য ডিজিটাল সেবার সুযোগ বিস্তৃতে নিরলস কাজ করে যাচ্ছে।    

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি