মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.3 C
Dhaka

বিকাশে ক্রিকেট বিশ্বকাপ দেখার সুযোগের প্রথম সপ্তাহে বিজয়ী ৬ গ্রাহক

টেকভিশন২৪ ডেস্ক : “বিকাশ করলেই বিশ্বকাপ” শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে সবচেয়ে বেশিবার বিকাশ থেকে যেকোনো মোবাইল নাম্বারে ৫০ অথবা ১০০ টাকা রিচার্জকারী ৬ গ্রাহক জিতলেন ভারতে গিয়ে মাঠে বসে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ দেখার টিকেট, বিমানে যাওয়া-আসা ও থাকার সুযোগ।

আজ (বৃহস্পতিবার) দেশের বৃহত্তম এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কারের ভাউচার তুলে দেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী। এসময় বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ গ্রাহকদের সরাসরি দেখার সুযোগ করে দিতে এই ক্যাম্পেইনটি শুরু করে বিকাশ। ২০ আগস্ট শুরু হওয়া এই অফারে সবচেয়ে বেশিবার বিকাশ থেকে যেকোনো মোবাইল নাম্বারে ৫০ অথবা ১০০ টাকা রিচার্জকারী ৫ সপ্তাহে মোট ৪০ জন গ্রাহক পাচ্ছেন এই সুযোগ। প্রথম সপ্তাহের বিজয়ীরা হলেন- মোঃ দাউদুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, আব্দুল্লাহ নাফিনুর, মোঃ জসিম উদ্দিন, মোঃ রুবেল হোসেন, এবং মোঃ রাসেদুল হাসান।

ম্যাচ টিকেটের পাশাপাশি বিজয়ীরা পাবেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়া-আসার এয়ার টিকেট এবং ২ রাতের জন্য হোটেল বুকিং। ক্যাম্পেইনটি চলবে ২৩ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। একজন গ্রাহক পুরো ক্যাম্পেইন চলাকালে পুরস্কারের জন্য শুধুমাত্র একবারই বিবেচিত হবেন।

বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টিকেটের জন্য সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকদের বিবেচনা করা হবে। অন্যদিকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকেটের জন্য বিবেচনায় থাকবেন সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকরা। উল্লেখ্য, বিকাশ এর মাধ্যমে রিচার্জের দৈনিক লিমিট ৫০ বার এবং মাসিক লিমিট ১৫০০ বার।

ক্যাম্পেইনটির বিস্তারিত জানা যাবে বিকাশ-এর সোশ্যাল মিডিয়া পেজগুলোতে এবং বিকাশ-এর ওয়েবসাইটে–https://www.bkash.com/page/bkash-wc2023

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি