রবিবার, আগস্ট ৩০, ২০২৬
28 C
Dhaka

ভিভো ভি২৩ ফাইভজির বিক্রি শুরু; থাকবে কালার চেঞ্জিং গ্লাস বডি

টেকভিশন২৪ ডেস্ক: ছয় দিনের জমজমাট প্রি-বুকিং পর্ব শেষে ২২ জানুয়ারি (শনিবার) থেকে দেশের সব অথোরাইজড ভিভো স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন চমক ভিভো ২৩ ফাইভজি।

ভিভো জানিয়েছে, গত বছরের ডিসেম্বরেই ৫জি নেটওয়ার্ক চালু করেছে সরকার । এবার ৫জি স্মার্টফোন ভিভো ভি২৩ এনে দারুণ সাড়া মিলছে।

নতুন এই মডেলে ৫জি নেটওয়ার্কের পাশাপাশি ভিভোর নতুন সংযোজন এর কালার চেঞ্জিং বডি। দেশের তরুণদের ফ্যাশনেবল লাইফস্টাইলকে মাথায় রেখে এই কালার চেঞ্জিং গ্লাস বডি স্মার্টফোন এনেছে ভিভো।

স্বাভাবিক অবস্থায় ভিভো ভি২৩ ৫জি পাওয়া যাবে দু’টি রঙে; স্টারডাস্ট ব্ল্যাক এবং সানশাইন গোল্ড। তবে সূর্যরশ্মিতে গেলে স্মার্টফোনটি নীলাভ সবুজ এবং সোনালী রঙে বদলাতে থাকবে। বাংলাদেশে ভিভো ভি২৩ ৫জি’র বাজারমূল্য ৩৯ হাজার ৯৯০ টাকা।

ভিভো ভি২৩ ৫জি’তে দুÕটি ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের বিশাল অটো ফোকাস পোর্ট্রইেট সেলফি ক্যামেরা এবং অন্যটি ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।  

এদিকে ভিভো ভি২৩ ৫জি’র পেছনে রয়েছে তিনটি ক্যামেরা । যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের জিডব্লিউ১ সুপার সেন্সিং ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা । ক্যামেরাগুলো দিয়ে হাই রেজ্যুলোশনের ল্যান্ডস্কেপ ছবি ধারণ করা যাবে। 

ভিভো ভি২৩ ফাইভজির বডিতে মেটাল ফ্ল্যাট ফ্রেম এবং কালার চেঞ্জিং ফ্লোরাইট এজি ডিজাইন ব্যবহার করা হয়েছে। এই ডিজাইনটি ভিভোর প্রায় দুই বছরের গবেষণার ফল। স্মার্টফোনটির র‌্যাম ৮ গিগাবাইট, যা এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির মাধ্যমে আরো ৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এর রম ১২৮ গিগাবাইট। ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ স্মার্টফোনটিকে দ্রুত চার্জ করবে এবং বেশিক্ষণ ধরে চার্জ ধরে রাখবে এর ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি । অপারেটিং সিস্টেম হিসেবে ভিভো ভি২৩ ফাইভজিতে রয়েছে ফানটাচ ওএস ১২।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি