শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.4 C
Dhaka

ব্র্যাক কুমন নতুন সেন্টার উদ্বোধন করলেন কনিকা

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি জাপানিজ শিক্ষা পদ্ধতি ‘কুমন’ -এর মোহাম্মদপুর সেন্টারের আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং উদ্যোক্তা আরিফা জেসমিন কনিকা ।
এ সেন্টারটি বাংলাদেশে কুমনের ১০ম সেন্টার হিসেবে কার্যক্রম শুরু করেছে।
 
এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের ডিরেক্টর, বি কে এল এবং চীফ ফিনান্সিয়াল অফিসার জনাব তুষার ভৌমিক, জাপানের ব্র্যাক কুমন ইন্সিটিটিউট অব এডুকেশন কোম্পানি লিমিটেডের এভিপি ইউসুকে সুগাওয়া, ব্র্যাক কুমন লিমিটেডের হেড জনাব নেহাল বিন হাসান, বনশ্রী সেন্টারের ইন্সট্রাক্টর মাসুমা তালুকদার তিন্নি, মোহাম্মদপুর সেন্টারের ইন্সপেক্টর ফারহানা জাহানসহ ব্র্যাক কুমন লিমিটেড এবং ব্র্যাক এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  আরিফা জেসমিন কনিকা উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,বাচ্চাদের গণিত ও ইংরেজি কারিকুলামে দক্ষ করে তোলার পাশাপাশি একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ স্কিল ক্রিটিকাল থিংকিং, ইমোশনাল ইন্টেলিজেন্স ও প্রবলেম সল্ভিং এর মত গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে কাজ করে জাপানিজ আফটার স্কুল সেল্ফ লার্নিং মেথড ‘কুমন’। কুমন বাচ্চাদের স্বনির্ভর হতে শেখায় উল্লেখ করে তিনি বলেন এর ফলে তাদের মধ্যে জীবনমুখী দক্ষতা বৃদ্ধি পায়।
 
কনিকা বলেন বিংশ শতাব্দীতে পৃথিবীর চালিকাশক্তি ছিল বিজ্ঞান। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের পাশাপাশি তথ্য প্রযুক্তিও এখন চালকের আসনে অধিষ্ঠিত হয়েছে। ৩-১৬ বছর বয়সী বাচ্চাদের জন্য ডিজাইন করা কুমন মেথড এর মাধ্যমে শিশুদের যৌক্তিক ও গাণিতিক বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে যা পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপুর্ণ অবদান রাখবে।  
 
তিনি বলেন আমাদের শিশুরা যেন একবিংশ শতাব্দীর  চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে ব্র্যাক কুমন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি জানান আইসিটি বিভাগের উদ্যোগে ইতোমধ্যে নাটোর জেলার সিংড়া উপজেলায়  সিংড়া দমদমা পাইলট  স্কুল ও কলেজ এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কুমন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যে আইসিটি বিভাগের অধীন আরো ৬টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ পদ্ধতি চালু করা হবে। 
 
এছাড়া এ বিভাগের ইডিসি প্রকল্পের আওতায় ৩০০টি ল্যাবে জাপানী এই শিক্ষা পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। 
 
তিনি বলেন প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে প্রয়োজন স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেনের জন্য প্রয়োজন স্মার্ট ভবিষ্যৎ প্রজন্ম। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ব্রাক কুমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
উল্লেখ্য, মোহাম্মদপুর সেন্টার সহ বর্তমানে ঢাকায় ব্র্যাক কুমনের ১০ টি সেন্টার এর কার্যক্রম অব্যাহত আছে। ২০২৫ সালের মধ্যে পুরো বাংলাদেশে সর্বমোট ৫০ টি সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ব্র্যাক কুমন কর্মকর্তারা।
 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি