শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.9 C
Dhaka

বাংলাদেশের প্রথম অটোমোটিভ ডিজাইন কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম অটোমোটিভ ডিজাইন কর্মশালা। বাংলাদেশী স্টার্টআপ জেনো ইভি দেশের প্রথম গ্র্যান্ড ট্যুরিং ইভি ডিজাইন কর্মশালাটি আয়োজন করে। কর্মশালাটি পরিচালনা করেন জেনো ইভির প্রতিষ্ঠাতা ফাহিম হোসেন। বর্তমানে তিনি ইতালির তুরিন প্রতিষ্ঠানে একজন পেশাদার অটোমোটিভ কার ডিজাইনার হিসেবে কর্মরত আছেন। পূর্বে তিনি জেটএক্স ইউএস এবং টাইটান এয়ার মোবিলিটির জন্য কয়েকটি এয়ারক্রাফ্ট ডিজাইনের কাজে নেতৃত্ব দেন। এছাড়াও তিনি চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চিজেট মটরসে বেশ কিছুদিন কর্মরত ছিলেন। 

গতকাল ছিল এই কর্মশালার প্রথম আয়োজন। আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন ভেন্যুতে এই কর্মশালার আরও কয়েকটি সেশন অনুষ্ঠিত হবে। পরিবহণ নকশায় ইতালীয় পদ্ধতির পাশাপাশি বর্তমান ইলেকট্রিক ভেহিকেলের (ইভি) বাজার, এর ভবিষ্যত সম্ভাবনা ও কিভাবে বাংলাদেশি তৈরি নকশা বৈশ্বিক বাজারে পৌঁছাতে পারে এই বিষয়গুলির নিয়ে আলোচনা করা হয়। তাছাড়াও ইভি পরিবহন এর উপর বাংলাদেশ সরকারের পরিকল্পনা এবং প্রস্তাবিত সহায়তার সমূহ নিয়েও কর্মশালায় আলোচনা করা হয়।

কর্মশালায় আইসিটি ডিভিশন-এটুআই এর হেড অব কমার্শিয়াল স্ট্রাটেজি, রেজওয়ানুল হক জামি বলেন, সরকার বর্তমানে ইলেকট্রিক ভেহিকেল এর উপর বিশেষ নজর দিয়ে বিভিন্ন পলিসি তৈরি করছে। দেশে বর্তমানে প্রায় ৩৬ লক্ষ ইভি রয়েছে। সরকার এই বাহনগুলির উপর নানা ক্ষেত্রে কর মওকুফ এর পরিকল্পনা করছেন।

জেনো ইভির চেয়ারম্যান এ এম ইশতিয়াক সারওয়ার বলেন বাংলাদেশে ইভির মার্কেট দিন দিন বড় হচ্ছে এবং দেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের নিজস্ব ইভি বাজারজাত করছে। ইভি সেক্টরে নতুন প্রতিষ্ঠানগুলির অনেক সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের কর্মশালা আধুনিক যানবাহন তৈরিতে ও দেশিয় যানবাহনের নকশায় বৈচিত্রতা নিয়ে আসবে।   

জেনো ইভির কো ফাউন্ডার মাসরুর হান্নান বলেন, আজকের কর্মশালার উদ্দেশ্য হল দেশে জিটি ডিজাইনারদের একটি কমিউনিটি গঠন করা। ভবিষ্যতে এই সেক্টরে কাজ করতে আগ্রহীদের নিয়ে তিনি আরও কর্মশালা আয়োজনের ইচ্ছা পোষণ করেন। 

কর্মশালায় অংশগ্রহণকারী চার্জিং বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা, আলিম আল রাজি জানান যে, দেশে ইভি নিয়ে কাজ করে তারা সাধারণত তাদের জ্ঞান শেয়ার করতে চায় না। জেনো ইভি এই সেক্টরে একটি কমিউনিটি তৈরি করার জন্য এগিয়ে এসেছে এর জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। কর্মশালায় আরেক অংশগ্রহণকারী বুয়েট অটোমোবাইল ক্লাবের টেকনিক্যাল চিফ, সাহিব উর রউফ বলেন, বাংলাদেশের অটোমোবাইল সেক্টরে একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং তাদের ক্লাব জেনো ইভির সাথে একসাথে কাজ করতে আগ্রহী। 

এ কর্মশালায় অংশগ্রহণের জন্য ২০০ জনের বেশি আগ্রহী নিবন্ধন করেন, এর মধ্যে ৫০ জনকে কর্মশালায় অংশগ্রহণের জন্য সুযোগ দেয়া হয়। সাপ্তাহব্যাপি এ কর্মশালায় আজকে আয়োজক হিসেবে ছিলেন জেনো ইভি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, সহযোগিতায় ছিল জাদু পিসি।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি