রবিবার, আগস্ট ১৬, ২০২৬
27 C
Dhaka

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল বিএনপির নির্বাচনী ইশতেহারেও দেওয়া হয়েছে এ নিয়ে প্রতিশ্রুতি। তবে এ খাতের বাস্তবতা ভিন্ন। প্রতিনিয়ত বাড়ছে ব্যান্ডউইথের ব্যবহার। চাহিদার ৫০ শতাংশই ভারত থেকে আমদানি করা হচ্ছে। এজন্য প্রতিবছর গুণতে হচ্ছে সাড়ে ৭শ’ কোটি টাকার বেশি মূল্যবান বৈদেশিক মুদ্রা।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বলেছেন, ডিজিটাল সার্বভৌমত্বের প্রথম পদক্ষেপ হওয়া উচিত, স্থানীয় বিনিয়োগ দিয়ে  ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি তৈরি করে ফেলা। যদি বর্তমান সরকার আমাদেরকে সাহায্য-সহযোগিতা করে আমরা খুবই দৃঢ় বিশ্বাসী, এই বছরের মধ্যভাগ জুন-জুলাইয়ের মধ্যে আরও তিনটি সাবমেরিন ক্যাবল সেবায় যুক্ত হওয়া সম্ভব।

ব্যান্ডউইথের ওপর বিদেশ নির্ভরতা কাটাতে বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের জন্য লাইসেন্স দেওয়া হয় তিনটি প্রতিষ্ঠানকে। ৬শ’ কোটি টাকা বিনিয়োগ করে সিঙ্গাপুর থেকে মিয়ানমার পর্যন্ত জলসীমায় ক্যাবল স্থাপনের কাজও শেষ হয়েছে। তবে রহস্যজনক কারণে বাংলাদেশের জলসীমায় ক্যাবল স্থাপনের জন্য জাহাজ প্রবেশের অনুমতি মিলছে না।

সামিট কমিউনিকেশন্সের চিফ টেকনোলজি অফিসার কে এম তারিক উজ জামান বলেন, পাঁচটা মন্ত্রণালয়-সংস্থা থেকে ইতোমধ্যে আমরা অনুমোদন পেয়ে গেছি। কিন্তু চারটা জায়গা থেকে এখন পর্যন্ত আমরা আসলে অনুমোদন পাই নাই। আমাদের আবেদনের সময় প্রায় এক বছরের বেশি অতিক্রান্ত হয়ে গেছে। তাই এই কাজটা এখন শুরু করতে পারছি না। -যমুনা টিভি অনলাইন অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি