বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
24 C
Dhaka

বিশেষ ফিচার সম্পন্ন এলজির ৩২ ইঞ্চি গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: প্রফেশনাল গেমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের কথা বিবেচনা করে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এসেছে আপডেটেড টেকনোলজি সম্বলিত এলজি এর নতুন কম্পিউটার মনিটর এলজি ৩২জিকিউ৯৫০-বি। স্টাইলিশ লুকের এই মনিটরটির ৪কে ডিসপ্লেটি “অ্যাডভান্সড ট্রু ওয়াইড পোলারাইজার” ফিচার সম্পন্ন ন্যানো আইপিএস প্রজুক্তিতে তৈরি। যার ফলে আপনি পাবেন যেকোন অ্যাঙ্গেলে আরো ভালো কনট্রাস্ট রেশিও এবং কালার এক্সপ্রেশন।

মনিটরটির ডিসপ্লে রেজ্যুলেশন ৩৮৪০*২১৬০। বেজ রিফ্রেশ রেট ১৪৪ হার্জ যা ১৬০ হার্জ পর্যন্ত ওভারক্লক করা যাবে। ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল, ১৬:৯ এসপেক্ট রেশিও এবং ১০০০:১ কনট্রাস্ট রেশিও থাকায় এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। এর কালার গ্যামুট ডিসিআই-পি৩ ৯০% যা গেমিং ছাড়াও কালার হেভি প্রফেশনাল ইউজে দিবে প্রিমিয়াম অভিজ্ঞতা।

মনিটরটির রেসপন্স টাইম ১ মিলি সেকেন্ড এবং মনিটরে ডায়নামিক একশন সিংক ব্যাবহার করা হয়েছে যা আপনার মনিটরের ইনপুট ল্যাগ কে অনেকটুকুই কমিয়ে আনবে। এইচডিআর প্রযুক্তি সম্বলিত হওয়ায় ট্রেডিশনাল মনিটরের তুলনায় এই মনিটর ইউজার কে দিবে আরো বৈচিত্র্যময় কালার অভিজ্ঞতা। এনভিডিয়া জি-সিঙ্ক কম্পিটিবল এবং এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্টেড হওয়ায় এই মনিটরের ফ্রেম রেট পাওয়া যাবে অনেক বেশি।

কমফোর্টেবল ভিউইং এর জন্যে ব্যবহারকারী এই মনিটরটিকে সুবিধা মত টিল্ট/ হাইট/ পিভট আঙ্গেলে অ্যাডজাস্ট করতে পারবেন। মনিটরটিতে ইনপুট পোর্ট হিসেবে থাকছে এইচডিএমআই পোর্ট, ডিপি পোর্ট, ইউএসবি পোর্ট এবং অডিও পোর্ট।

মনিটরটি কিনতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে অথবা যে কোন অথরাইজড ডিলার হাউজে। বিতারিত জানতে: ০১৯৭৭৪৭৬৫৪৩।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

সর্বশেষ

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি