সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

বিকাশ অ্যাপে যুক্ত হল বিকাশ ম্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের যেকোন স্থান থেকে কাছের বিকাশ এজেন্ট, মার্চেন্ট, গ্রাহক সেবা কেন্দ্রের অবস্থান জানিয়ে দিতে বিকাশ অ্যাপে যুক্ত হল বিকাশ ম্যাপ।

ফলে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় অ্যাপের ম্যাপ ব্যবহার করে সারাদেশের ২ লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্ট, ২৫৭টি গ্রাহক সেবা কেন্দ্র, এক লাখের বেশি মার্চেন্ট পয়েন্ট থেকে সেবা নেয়া আরো সহজ হলো।

ম্যাপের এই অপশন থেকেই গ্রাহক নির্দিষ্ট এজেন্ট, মার্চেন্ট বা গ্রাহক সেবা কেন্দ্রের ছবি, ব্যবসার ধরন, সেবার সময়ের মত আরো কিছু তথ্য জেনে নিতে পারবেন।

বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ডানদিকের বিকাশ লোগো থেকে বিকাশ ম্যাপ নির্বাচন করতে পারবেন গ্রাহক। বিকাশ ম্যাপ ব্যবহার করতে গ্রাহককে অবশ্যই তার লোকেশন চালু করতে হবে। এরপর পুরো ম্যাপটি দেখতে পারবেন।

ম্যাপের নিচের অংশে থাকবে এজেন্ট, মার্চেন্ট এবং গ্রাহক সেবার লোগো। এজেন্ট কিংবা গ্রাহক সেবা-তে ট্যাপ করলে গ্রাহক তার নিকটবর্তী পাঁচটি এজেন্ট পয়েন্ট বা কাস্টমার কেয়ার দেখতে পারবেন। ‘লিস্ট দেখুন’ বাটন থেকে এজেন্ট/মার্চেন্ট/গ্রাহক সেবা পয়েন্ট নির্দিষ্ট করে দিয়ে ‘রুট দেখান’ অপশন থেকে সেখানে যাওয়ার পথ নির্দেশনাও দেখতে পারবেন।

এছাড়া মার্চেন্ট-এ ট্যাপ করলে গ্রাহক তার নিকটবর্তী ১০টি মার্চেন্ট পয়েন্ট দেখতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি