রবিবার, জুন ১৪, ২০২৬
34.7 C
Dhaka

বাক্কোর ‘বিভাগীয় বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ (রংপুর বিভাগ)’ উদযাপন

মঙ্গলবার, ১১ জুলাই বিকাল ৩:০০টায়, রংপুর টাউন হলে অনুষ্ঠিত হয় ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (রংপুর বিভাগ)’-এর মূল অনুষ্ঠান ও চাকরি মেলা।

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি তথা বিপিও শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনাকে কাজে লাগানো ও তাদের সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিসহ চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

আজ মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের স্বপ্ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন এক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা- যেটি হবে জ্ঞান, তথ্য ও প্রযুক্তিচর্চায় অনন্য; জনশক্তিতে বলীয়ান এবং সর্বাঙ্গীনভাবে আধুনিক ও স্মার্ট। আর সেজন্য সবরকম সহযোগিতা প্রশাসন থেকে দেয়া হবে। বিভাগীয় পর্যায়ে রংপুরে বাক্কোর এই আয়োজনের মাধ্যমে প্রশাসনিক পর্যায়ে আমরা যারা আছি, তারা আরও সচেতন হলাম আমাদের করণীয় সম্বন্ধে। স্থানীয় বিপিও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ ও ফ্রিল্যান্সারদের সবধরণের সহযোগিতার আশ্বাস আমরা দিচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর। বক্তব্য রাখেন জনাব কুমার বিশ্বজিৎ রায়, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ টেলিভিশন ও সহ-সভাপতি, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি। বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক; জনাব মুসনাদ ই আহমেদ, পরিচালক। এছাড়াও বক্তব্য রাখেন বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট সাবকমিটির চেয়ারম্যান জনাব মৃধা মোঃ মাহফুজ-উল-হক চয়ন। উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মুহীউদ্দীন ফাহাদ, প্রতিষ্ঠাতা, ইন্সপায়ার্ড আইটি এবং জনাব মোঃ জাকারিয়া, সেন্টার ইনচার্জ, জুবিসফট লিমিটেড, রংপুর।

অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকে সন্ধ্যে পর্যন্ত। দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে অসংখ্য চাকরিপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়া হয় এ চাকরি মেলায়। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলঃ ফিফো টেক, জুবিসফট লিমিটেড, স্কাইটেক সলিউশানস, এইচ.এম.সি. টেকনোলজি লিমিটেড, ইন্সপায়ার্ড আইটি এবং প্রেম আইটি।

উল্লেখ্য, আজ (মঙ্গলবার, ১১ জুলাই) সকাল দশটায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিপিও সামিটের অংশ হিসেবে ‘ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ (Fostering BPO Industry to Achieve SMART Bangladesh)’ শীর্ষক পলিসি ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর।

“বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” আয়োজনে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে আছেআয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), এডিএন টেলিকম লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং সিনার্জি সলিউশানসগোল্ড ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে আছে- ব্যাংক এশিয়া লিমিটেড, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, উইজডম ভ্যালি লিমিটেড এবং সিলভার ক্যাটাগরির স্পন্সর হিসেবে আছে স্কাইটেক সলিউশানস।

‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল-এর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী চলছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি