সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
28.9 C
Dhaka

বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ এর মনোনয়ন জমা চলছে..

টিভি২৪ ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস)-এর যৌথ উদ্যোগে ৩ নভেম্বর আইপিডিসি-র অৃফিসিয়াল ফেসবুক পেজ-এ লাইভ উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ‘বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) ২০২০’-এর আয়োজন।

এই আয়োজনের নলেজ পার্টনার ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ) বাংলাদেশ। সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃতি জানানোর এই উদ্যোগটির এটি তৃতীয় আয়োজন।

বিএসসিইএ ২০২০-এ সাতটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো কোলাবোরেটিভ সাপ্লাই চেইন; সাপ্লাই চেইন ট্যালেন্ট ডেভেলপমেন্ট; ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স; সাপ্লাই চেইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট; এক্সিলেন্স ইন লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউজ ম্যানেজমেন্ট, প্ল্যানিং, সাস্টেইনাবিলিটি, টেকনোলজি; ইয়ং সাপ্লাই চেইন ট্যালেন্ট অব দ্য ইয়ার এবং সাপ্লাই চেইন প্রফেশনাল অব দ্য ইয়ার।

এছাড়াও তরুণ অ্যাওয়ার্ড বিজয়ীরা পাবেন ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ) সার্টিফিকেশনসহ সম্মাননা স্মারক ও সনদপত্র। বিএসসিইএ ২০২০ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি আগামী ২০ ডিসেম্বর ২০২০, আইপিডিসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম এ ধরণের প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে বলেন, ‘‘সাপ্লাই চেইনের সাথে জড়িত সেই সকল উদ্যমী মানুষ যারা অবিরাম পরিশ্রম করে নিজ নিজ প্রতিষ্ঠানের সাপ্লাইন চেইন ব্যবস্থাপনায়কে রাখছে নির্বিঘ্ন, তাদেরকে স্বীকৃতি জানাতে আবারও আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস।

বিএসসিএমএস-এর প্রেসিডেন্ট নাকিব খান বলেন, “তুমুল প্রতিযোগিতা এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ-এর মাঝেও যে কোন ব্যবসা কতটুকু সাফল্য পাবে তা ঐ ব্যবসার সাপ্লাই চেইনের পারফরম্যান্সের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় অবদান রাখার মাধ্যমে ব্যবসায়ের জন্য উল্লেখযোগ্য সাফল্য এনে দেওয়া এমন সব ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে আমরা স্বীকৃতি প্রদান করতে চাই।”

ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স-এর এশিয়া অঞ্চলের সিইও এজাজুর রহমান বলেন, “সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটি ফার্মের সাফল্যের অবিচ্ছেদ্য অংশ।

মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৬ নভেম্বর ২০২০ পর্যন্ত। জমা দিতে ভিজিট করুন: www.bscea.ipdcbd.com

বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ipdcbd.com

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি