শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

আইপিডিসি ফাইন্যান্স-ট্রুভালুর গ্রিন ফাইন্যান্স শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব ওজোন দিবস ২০২৪ উপলক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং ট্রুভালু বাংলাদেশ যৌথভাবে ক্ষুদ্র-মাঝারি ব্যবসার (এসএমই) জন্য গ্রিন ফাইন্যান্সিং উদ্যোগ ‘অ্যাক্সেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ-টু-জিএফ) ফর এন্টারপ্রাইজ’ প্রোগ্রাম শুরু করেছে। সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় প্রোগ্রামটি যৌথভাবে ট্রুভালু, ওয়ান টু ওয়াচ এবং জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল কর্তৃক বাস্তবায়িত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য এসএমই’র জন্য টেকসই আর্থিক সমাধান প্রদান করা, পরিবেশ বান্ধব উন্নয়ন প্রচার এবং টেকসই প্রবৃদ্ধিতে সহযোগিতা করা।

এ-টু-জিএফ প্রোগ্রামের মাধ্যমে আইপিডিসি এবং ট্রুভালু এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সের অ্যাক্সেস প্রদানসহ পরিবেশ-বান্ধব পদ্ধতিতে কাজের প্রশিক্ষণ দিবে। এক্ষেত্রে, পরিবেশের সুরক্ষায় এবং ভবিষ্যতের জন্য স্বাস্থ্যকর পরিবেশ গঠনে যেসব প্রকল্প ভূমিকা রাখছে সেগুলো প্রাধান্য পাবে।

এ বিষয়ক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং ট্রুভালু বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর শারাওয়াত ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্ব বাংলাদেশে গ্রিন ফাইন্যান্সে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি’র ভূমিকাকে আরও শক্তিশালী করবে।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “ফাইন্যান্সিয়াল প্র্যাক্টিসের মাধ্যমে টেকসইতা বজায় রাখতে আমরা কাজ করছি। এ-টু-জিএফ প্রোগ্রামের মাধ্যমে আমরা গ্রিন ফাইন্যান্স সল্যুশন প্রচার করছি, যা পরিবেশে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরিতে সহায়ক হবে। এরই সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ও টেকসই ভবিষ্যত গঠনে আমরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো বলে আমরা আশাবাদী।”

ট্রুভালু বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর শারাওয়াত ইসলাম বলেন, “বাংলাদেশে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায় (এসএমই) পরিবেশ বান্ধব অনুশীলন গ্রহণে এ-টু-জিএফ প্রোগ্রামটি সহায়তা করবে। এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধনে এসএমই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপিডিসি ফাইন্যান্সের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা গ্রিন ফাইন্যান্সের প্রচার, টেকসই ব্যবসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসএমই’র পরিবেশ-বান্ধব প্রকল্পগুলো সফল করতে কাজ করবো।”

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি